Sunday, December 19, 2021

গল্প || প্রাক্তন || বর্ণা গঙ্গোপাধ্যায়

 প্রাক্তন



বছর সাতেক পর

মুখোমুখি আবারো নীলা আর সায়ন | এই সাত বছরে দু'জনের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন না হলেও; নীলার সঙ্গে রয়েছে একটি ওই বছর ছয়েকের বাচ্চা আর সায়ন বাইক ছেড়ে এখন চার চাকার মালিক...

আজ এতদিন পর প্রাক্তন কে সামনে পেয়ে মুখ ঘুরিয়ে চলে না গিয়ে ;এক প্রকার যেচে সায়ন বলে উঠলো -কেমন আছো নীলা?

-ভালো আর তুমি?

-ভালো ; প্রায় সাত বছর পর আজ দেশে ফিরলাম; আমি এখন USA থাকি

-বাহ ! বিয়ে করেছো নাকি?

-না এখনো করা হয়নি ; দেশ এই কারণেই আশা!তাই এটা কি তোমার মেয়ে?

-হ্যাঁ

-খুব মিষ্টি দেখতে!! বয়স কত হলো?

-পাঁচ বছর(একটু থেমে) 

  কিন্তু একরত্তি পাকা মেয়েটি বলে উঠলো - "না আমি ছয় বছর মা মিথ্যা বলো না !!আমি এখন বড় হয়ে গেছি"


নীলা ধমক দিয়ে মেয়েকে চুপ করিয়ে দিল...

তারপরই একে অপরকে কিছু না বলেই দুজন দুজনের রাস্তায় চলে গেল ঠিক সাত বছর আগের মত নিঃশব্দে ....

নিলা বাজার থেকে ফিরে যথারীতি সংসারের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল সায়ন এর কোন কথাই তার মধ্যে কোন প্রভাব ফেলেনি...

আজ নীলার বাড়িতে আত্মীয় সমাগম ,তার শ্বশুরবাড়ির দিক থেকে অনেকেই আসবে আজ অনেক বছর পর সবাই একসাথে একটা আনন্দের আড্ডা ...সন্ধ্যে নামতেই একের পর এক আত্মিয়ের আগমন; আবারও সায়ন নিলা মুখোমুখি

- আমি'ত ভাবতেই পারছি না নীলা তোমাকে আমি এইভাবে এইরূপে দেখবো! এটা কি করে পসিবল? 

- কোন'টা ভাবতে পারছো না সায়ন আমি তোমার দাদার স্ত্রী এটা? 

- শেষমেস তুমি কি আর কোনো ছেলে পেলে না ?আমার দাদাকেই এভাবে ফাঁসাতে হলো, ঠকাতে হলো তোমায়!

- ভুল করছো তুমি ।ছেলে তো প্রচুর ছিলো তোমার দাদার মতো উচ্চ মানসিকতার আর কাউকে যে পেলাম না।  

আর রইলো পড়ে তোমার দাদাকে ফাঁসানোর কথা, আমার অমন অভিরুচি থাকলে তুমি আজ আমার মাসতুতো দেওর না, বাধ্য হয়ে আমার বর হতে সায়ন |

আর ঠকানোর কথা বলছোতো! সেতো তোমার দাদা তার ভাইয়ের থেকে চরমভাবে ঠকে যাওয়া এই আমিকে ব্যাপকভাবে জিতিয়ে দিলেন স্বেচ্ছায় আমার কপালে সিঁদুর দান করে।

-হ্যাঁ সায়ন আমি ঠকতেও জিতে গেছি। 

 

- উফ্ফ্! দাদা সবটা জেনেও যে কি করে এটা করতে পারলো! আমি এটা কিছুতেই মেনে নিতে পারছিনা।

- ওই যে বললাম উন্নত মানসিকতার জোরে। তোমার মতো ছেলেরা শুধু প্রেম করতে পারে ;কিন্তু দায়িত্ব নিতে পারে না। অথচ দেখ তোমারই দাদা নিজের ভাই এর প্রেমিকা ও তার অনাগত সন্তানের দায়িত্ব কিভাবে নিজের কাঁধে নিয়ে নিলেন। জান সায়ন আমার সন্তানের পরম সৌভাগ্য যে ও তোমার দাদার মতো একজন উদার ও নির্মল মানসিকতার মানুষকে বাবা হিসেবে পাবে। ওঁর পরিচয়ে বাঁচবে। 

এই সবকিছুর জন্য অবশ্য তোমার অবদান আমি কখনোই অস্বিকার করতে পারবো না |

তাই একটা ধন্যবাদ তোমারও প্রাপ্য। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম সায়ন |আর তুমি হলে আমার সেই প্রাক্তন যে জীবনে আসে ছেড়ে চলে যাবার জন্য |

যা'ই হোক এবার তুমি আসতে পারো, আশা করি তোমার সব প্রশ্নের যথাযথ উত্তর তুমি পেয়ে গেছো।

-কি বলছ নীলা ,সানা আমার মেয়ে ??

-থাক ওসব কথা 


তারপর কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে নীলা ও সায়ন যথারীতি আবার সকলের সাথে আড্ডায় ব্যস্ত ;যেন দেওর আর বৌদির মধ্যে আগে কোনো সম্পর্কই ছিল না| এই প্রথম দেখা আর সম্পর্ক বেশ ভালই জমে উঠেছে...

কিন্তু আজ নীলার সেই সাত বছর আগের কথাগুলো খুব মনে পড়ছে

সায়ন আর নীলা কলেজের একসাথে পড়তো

সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বে আটকে না থাকে প্রেম পর্যন্ত বেশ ভালোভাবেই গিয়েছিল যার ফলস্বরুপ নীলার সন্তান সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল|

বেশ কিছুদিন ধরে মাথা ঘোরা , আর বমি ভাব নিয়ে যখন এক প্রকার ফল কি হবে তা জেনে এই পরীক্ষা করেছিল ;সেই আনন্দের খবর টা সায়ন কেই প্রথম দেবার জন্য ফোন করেছিল নীলা

-সায়ন একটা সুখবর আছে, তুমি আজ আর আমার শুধুমাত্র প্রেমিক নও তুমি আমার সন্তানের বাবা সায়ন!! আমরা বাবা মা হতে চলেছি..

-এসব কি বলছ নীলা ?আমি তো বিয়ের জন্য প্রস্তুত নই! তুমি এক্ষুনি আমার হাত পা জড়িয়ে বাবা বানিয়ে দিতে চাইছ!!??

-মানে কি বলতে চাইছ ? এটা তো আমার একার দায়িত্ব কিছু হয়নি|

-দেখো নীলা , যত তাড়াতাড়ি পারো বাচ্চাটা নষ্ট করে দাও; আর আজকের পর থেকে আমাকে ফোন করো না !!সে বাচ্চা নষ্ট হওয়ার আগে পর্যন্ত যা যা লাগে আমি দেবো..

-নীলা ফোন কেটে দেয় এক প্রকার তার কথা সম্মতি না দিয়ে সম্পর্ক শেষ করছে সেটা বুঝিয়ে দেয় 


আজ সাত বছর সংসার করার পর ; নীলার আক্ষেপ কিছুই নেই |সে মনে করে সাত বছর আগে তার নেওয়ার দুটো ডিসিশান সম্পূর্ণ সঠিক ছিল|

গল্প || বাংলা ভাষা || সিদ্ধার্থ সিংহ

 বাংলা ভাষা




এক প্রাইমারি স্কুলের বাংলা শিক্ষককে হাইস্কুলের এক শিক্ষক জিজ্ঞেস করলেন, বলুন তো এই পৃথিবীতে সব থেকে কঠিন ভাষা কোনটা?

প্রাইমারি শিক্ষক বললেন, কেন? বাংলা।

--- বাংলা? আপনি বাঙালি। আপনার মাতৃভাষা বাংলা। তার উপরে আপনি বাংলা ভাষার শিক্ষক। আর আপনি কিনা বলছেন পৃথিবীর সব থেকে কঠিন ভাষা বাংলা?

--- বলছি। কারণ, বাংলা ভাষা এমন একটা ভাষা, আপনি যদি আপনার বউকে বলেন আমি ছেলেমেয়ে নিয়ে শুয়ে আছি। বউ খুশিই হবে। কিন্তু এই 'ছেলেমেয়ে' শব্দটাই আপনি যদি একটু আগুপিছু করে বলেন, আমি 'মেয়েছেলে' নিয়ে শুয়ে আছি, তা হলেই বুঝবেন বাংলা ভাষা কত কঠিন।


গল্প || করিম চাচা ও সাদ্দাম || আব্দুস সাত্তার বিশ্বাস

 করিম চাচা ও সাদ্দাম




করিম চাচার খামার পাড়ার ছেলেদের খেলার জায়গা। তিনি এদের প্রত‍্যেককে চেনেন এবং জানেন। এদের মধ্যে একজন বাদে সবাই ভালো ছেলে। করিম চাচার মতে,একে এখনই সংশোধন করা দরকার। না হলে বড় হয়ে পরে একটা গুণ্ডা, বদমাশ তৈরি হবে। মানুষ হবেনা। তার আচরণ, দেহভঙ্গিমা আর যা মনোভাব।


অতএব করিম চাচা কোন মারধর ও বকাঝকা ছাড়াই তাকে একদিন ডাকেন, সাদ্দাম!

কী, বলেন?

তোকে আমি রোজ ত্রিশ টাকা করে দেব, নিবি?

হ‍্যাঁ, নেব।

কিন্তু কেন দেব, জানিস?

না। কেন?

তুই হলি খুব ভালো ছেলে, তোকে আমার খুব ভালো লাগে। কারণ, তুই কারও সাথে ঝামেলা করিস না। আর দেখ, বাকিদের চিৎকার আর চেঁচামেচিতে আমি বাড়িতে টিকতে পারিনা। তাই, আমি ঠিক করেছি, তোকে রোজ ত্রিশ টাকা করে দেব। এই নে, আজকেরটা; আবার আগামীকাল দেব। এটা তোর ভালো ছেলে হওয়ার পুরস্কার।


পরেরদিন তিনি ওর মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করেন এবং কিছু দিনের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখে তিনি কী আনন্দ পান!

গল্প || হারাধনের ভূতের গপ্পো || শ্যামল চক্রবর্ত্তী

 হারাধনের ভূতের গপ্পো


        

                    


হারাধন: বলো কাকা, এই যে মাঠের পেছনে কালীবাড়ি, পেছনদিকে সেন বাবুর বাগানে, ওখানে একটি পুকুর আছে। পুকুরটা খিরকির পুকুর। আমার বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক বাজি লড়েছিল। রাত্রিবেলা এই ঘুটঘুটে অন্ধকার ওখানে একটা জাম গাছ আছে। ওই জাম গাছ থেকে যদি চারটে পাতা আনতে পারো তাহলে তোমাকে এক হাজার টাকা পুরস্কার দেব। কেউই বাজি ধরতে রাজি হয়নি।

বলছে ওরে বাবা এই ঘুটঘুটে অন্ধকার আমাদের পক্ষে যাওয়া সম্ভব না।

আমি বললাম আমাকে টাকা দিবি বল। আমি তোকে দেখিয়ে দিচ্ছি।

নেদো: আচ্ছা তুমি ছোটবেলায় এখানে মানুষ তুমি খুব সাহসী তুমি তো পারবে।

কাকা: অন্ধকারে ভুত সবাই ভয় পায়।ভূত একটি সংস্কৃত শব্দ যার অর্থ অতীত বা সত্তা।ভারতবর্ষে ভূত বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম মানুষের মনে গভিরভাবে বদ্ধমূল হয়ে আছে। ভূতের বিবিধ ধারণার মূলে রয়েছে হিন্দু পুরাকথার সুবিশাল ক্ষেত্র ও এর ধর্মীয় গ্রন্থাবলী, সাহিত্য ও লোককথা। ভারতে উপমহাদেশে অনেক অভিযুক্ত ভুতুড়ে স্থান রয়েছে যেমন, শশ্মান (কিংবা কবরস্থান), ভাঙ্গা দালানকোঠা, জমিদারবাড়ি বা রাজবাড়ি, দুর্গ, জঙ্গলের মাঝে বাংলাবাড়ি, চিতা দহনের ঘাট, ইত্যাদি।

নেদো: বাঙালী সংস্কৃতিতেও ভূত একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে বলো। ভূত ও বিভিন্ন অতিপ্রাকৃত সত্তা গ্রামবাংলার সকল সম্প্রদায়ের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাসের একটি অবিচ্ছেদ্য অংশ।

কাকা: রূপকথায় প্রায়ই ভূতের ধারণা ব্যবহার হয়ে থাকে এবং আধুনিককালের বাংলা সাহিত্য, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন প্রোগ্রামে ভূতের উপস্থিতি যথেষ্ট পাওয়া যায়।হিন্দুধর্মে প্রেত একটি বাস্তব সত্তা। আমি অত ভয় পাই পাই না ।

প্রেত একটি রূপ-আকৃতি - একটি শরীর যা শুধু বায়ূ ও আকাশের সমন্বয়ে গঠিত। হিন্দু ধর্মমতে সাধারণ পার্থিব শরীর এ দুটি ছাড়াও আরও তিনটি পদার্থ জল, অগ্নি ও পৃথ্বী বা মাটি দিয়ে সৃষ্ট। বিশ্বাস করা হয় পূর্বজীবনের কর্মফল অনুযায়ী এরকম আরও অনেক শরীর আছে ।একটি থেকে তিনটি পদার্থের অনুপস্থিতিতে ঔ‌ জিবাত্মা পুনর্জন্মগ্রহণ করে। একটি আত্মা পুনর্জন্ম ও পুনর্মৃত্যুর বন্ধনে আবদ্ধ। অনিত্য রূপে আত্মা শুদ্ধ এবং এর অস্তিত্ব দেবতুল্য তবে তা কায়িক জন্মের শেষরূপে। এই পদার্থের অনুপস্থিতির কারণেই প্রেতরা কিছুই হজম করতে পারে না আর তাই ক্ষুধার্ত রয়ে যায়। প্রেতরা মানুষের কাছে অদৃশ্য যদিও কেউ কেউ বিশ্বাস করে যে নির্দিষ্ট কিছু মানসিক অবস্থায় এদের দেখতে পাওয়া যায়। তারা অনেকটা মানুষের মত দেখতে তবে সঙ্কুচিত ত্বক, সরু অঙ্গ, অতিশয় ফোলা পেট ও লম্বা গলা বিশিষ্ট। প্রেতরা স্বভাবতই আবর্জনাময় ও পরিত্যাক্ত স্থানে বাস করে এবং নিজেদের পূর্বজন্মের কর্ম অনুযায়ী বিবিধ অবস্থায় থাকে। ক্ষুধার সাথে সাথে অসহনীয় উষ্ণতা ও শীতের পীড়াভোগ করে।

নেদো: কাকা ,পেত্নী হলো নারী ভূত যারা বেঁচে থাকতে কিছু অতৃপ্ত আশা ছিল , অবিবাহিতভাবে মৃত্যু হয়েছে তারাই তাই না? পেত্নী শব্দটি সংস্কৃত প্রেত্নী শব্দ থেকে এসেছে (পুরুষবাচক শব্দ প্রেত)। এসব ভূত সাধারনত যে কোন আকৃতি ধারণ করতে পারে, এমনকি পুরুষের আকারও ধারণ করতে পারে? এসব ভূত সাধারনত বেঁচে থাকে। মৃত্যুর পর অভিশপ্ত হয়ে পৃথিবীতে বিচরণ করে।

কাকা : পেত্নীরা সাধারনত ভীষণ বদমেজাজী হয়ে থাকে এবং কাউকে আক্রমণের পূর্ব পর্যন্ত স্পষ্টতই মানুষের আকৃতিতে থাকে। পেত্নীদের আকৃতিতে একটিই সমস্যা রয়েছে, তা হলো তাদের পাগুলো পিছনের দিকে ঘোরানো।তাদেরকে চেনার একটিই উপায় আছে এবং সেটা হলো তাদের পা দেখে।যদিও এরা সাধারণ নারীর বেশ ধরে থাকতে পারে কিন্তু তারপরও তাদের পা গুলো পেছনের দিকে ঘোরানো থাকে অর্থাৎ মানুষের বেশ ধরে থাকা অবস্থাতেও তাদের পায়ের আঙুলগুলো পেছনের দিকে এবং পায়ের পাতা সামনের দিকে ঘোরানো থাকে।

নেদো: কাকা যা বলছ শুনলেই ভয় লাগে। শাকচুন্নির সম্বন্ধে কিছু বল।

কাকা:শাকচুন্নি শব্দটি সংস্কৃত শব্দ শঙ্খচূর্ণী থেকে এসেছে। এটা হলো বিবাহিত মহিলাদের ভূত যারা বিশেষভাবে তৈরি বাঙ্গালি শুভ্র পোশাক পরিধান করে এবং হাতে শঙ্খ বা শাঁখাপরিধান করে। শাঁখা হলো বাঙ্গালি বিবাহিত হিন্দু মহিলাদের প্রতীক। শাকচুন্নিরা সাধারনত ধনী বিবাহিত মহিলাদের ভেতর ভর করে বা আক্রমণ করে যাতে করে তারা নিজেরা সেই মহিলার মত জীবন যাপন করতে পারে ও বিবাহিত জীবন উপভোগ করতে পারে। লোকগাঁথা অনুসারে তারা শেওড়া গাছে বসবাস করে।

নেদো: আচ্ছা আমি একটা বইতে পড়েছি কাকা,

চোরাচুন্নি অত্যন্ত দুষ্ট ভূত। এরা মানুষের অনিষ্ট করে থাকে। সাধারনত কোন চোর মৃত্যুবরণ করলে চোরাচুন্নিতে পরিনত হয়। পূর্ণিমা রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে পড়ে অনিষ্ট সাধন করে। এদের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে গঙ্গাজলের ( গঙ্গা জলকে পবিত্র) জল ব্যবস্থা করা হয়।

তাছাড়া এ ধরনের ভূত সচরাচর দেখা যায় না। পেঁচাপেঁচি ভূত ধারনাটি পেঁচা থেকে এসছে এর স্ত্রী বাচক হলো পেঁচি। এরা জোড়া ধরে শিকার করে থাকে। বাংলার বিভিন্ন জঙ্গলে এদের দেখা যায় বলে বিশ্বাস করা হয়। এরা সাধারনত জঙ্গলে দুর্ভাগা ভ্রমণকারীদের পিছু নেয় এবং সম্পূর্ণ একাকী অবস্থায় ভ্রমণকারীকে আক্রমণ করে মেরে ফেলে ও এরা শিকারের মাংস ছিড়ে ছিড়ে খায়।

বুড়ো: কাকা, তোমরা কি গল্প করছো ?

কাকা: নেদো ভূতের গল্প শুনতে চাইছে সত্যি ভূতের গল্প আমাদের বাড়ির সামনে যে খ্যাতির পুকুর আছে বিভিন্ন ভূত সম্বন্ধে আলোচনা করছি।

বুড়ো: তুমি মেছো ভূতের নাম শুনেছো। এ ধরনের ভূতেরা মাছ খেতে পছন্দ করে। মেছো শব্দটি বাংলা মাছ থেকে এসেছে। মেছো ভূত সাধারনত গ্রামের কোন পুকুর পাড়ে বা লেকের ধারে যেখানে বেশি মাছ পাওয়া যায় সেখানে বসবাস করে। মাঝে মাঝে তারা রান্নাঘর বা জেলেদের নৌকা থেকেও মাছ চুরি করে খায়। বাজার থেকে কেউ মাছ কিনে গাঁয়ের রাস্তা দিয়ে ফিরলে এটি তার পিছু নেয় এবং নির্জন বাঁশঝাঁড়ে বা বিলের ধারে ভয় দেখিয়ে আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয়।' দেও ' 1 ধরনের ভূত পুকুর-ডোবা,নদী এবং বিভিন্ন জলাশয়ে বসবাস করে। এরা লোকজনকে জলে ফেলে ডুবিয়ে মারে বলে বিশ্বাস করা হয়। জলাশয়ে স্নান করতে আসা মানুষদের একা পেলে এরা নিচ থেকে তাদের পা টেনে ধরে পানির গভীরে নিয়ে যায়।এতে করে সেই ব্যক্তি শ্বাসরোধ হয়ে মারা যায়।

কাকা :নিশি ভূতদের মধ্যে অন্যতম ভয়ংকর হলো নিশি। অন্যান্য ভূত সাধারণত নির্জন এলাকায় মানুষকে একা পেলে আক্রমণ করে, কিন্তু নিশি গভীর রাতে শিকারকে তার প্রিয় মানুষের কন্ঠে নাম ধরে ডাকে এবং বাইরে বের করে নিয়ে যায়। নিশির ডাকে সারা দিয়ে মানুষ সম্মোহিত হয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে, আর কখনো ফিরে আসে না। মনে করা হয় তারা নিজেরাও নিশিতে পরিনত হয়। কিছু কিছু তান্ত্রিক অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য নিশি পুষে থাকে। লোককাহিনী অনুসারে নিশিরা কোন মানুষকে দুবারের বেশি ডাকতে পারে না। তাই কারো উচিত রাতে কেউ তিনবার ডাকলেই ঘর থেকে বের হওয়া এতে করে নিশির আক্রমণের ভয় থাকে না।

বাবু : কাকা তোমারি ছোট ভাইপো নেদো, ও ভুতের ভীষণ ভয় পায়। তুমি ওকে ভূতের গল্প শোনাচ্ছো।

নেদো: কাকা আমিতো ভয় পাই তোমার বড় ভাই ভূষণ ভূতের ভয় পায়। আমার কথা বলছো তো।

তুমি আরেকটা ভূতের কথা বলিস না। মামদোভুত ।হিন্দু বিশ্বাস মতে, এক বিশেষ সম্প্রদায় ব্যক্তিদের আত্মা। এদের শরীরের গঠন অনেকটা শুক্রাণুর মতো অর্থাৎ এদের কোমরের নিচ থেকে ক্রমান্বয়ে সরু হয়ে গেছে। এদের কোন পা নেই এবং এরা বাতাসে ভেসে থাকে।এদের কারোর মাথায় টুপি এবং লম্বা লম্বা দাড়ি দেখতে পাওয়া যায়।এরা সাধারণত কবরস্থানের আশে-পাশে থাকা বড় ও ঘন গাছ-পালায় বসবাস করে এবং সেখান দিয়ে কেউ গেলে এরা তাদের বিভিন্ন ভাবে ভয় দেখায় বলে লোককথা প্রচলিত রয়েছে।

বাবু : আরেকটা ভূতের কথা বলে না কাকা গেছোভূত। গেছো ভূত গাছে বসবাস করে। গেছো শব্দটি গাছ (বৃক্ষ) শব্দ থেকে এসেছে।লোকগাঁথা অনুসারে যেসব মানুষ গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তাদের আত্মা সেই গাছের মধ্যেই থেকে যায় এবং গেছো ভূতে পরিণত হয়।তবে তারা বিভিন্ন গাছেই বসবাস করে থাকে।বড় ও ঝোপালো গাছপালা এদের প্রিয় আশ্রয়স্থল।এরা বিভিন্ন ভাবে মানুষকে ভয় দেখায়।এদের মধ্যে অতি প্রচলিত ধরণটি হচ্ছে, রাতে যখন কোন ব্যক্তি একা পথ দিয়ে হেটে যায় তখন এরা গাছে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে থাকে ফলে সেই ব্যক্তিটি প্রচণ্ড ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে।কারো কারো অভিমত অনুসারে এদের শরীরের গঠন অনেকটা বানরের মতো এবং এরা তালগাছে থাকে। এরা তালগাছ থেকে এমন ভাবে নিচে নেমে আসে যেমন করে টিকটিকি দেওয়ালে চলাফেরা করে অর্থাৎ মাথা নিচের দিকে ও পা উপরের দিকে রেখে গাছ বেয়ে নেমে আসে।

কাকা: আর একটা ভয়ঙ্কর ভূত ব্রহ্মদৈত্য।সবচেয়ে জনপ্রিয় সাধারনত কারো ক্ষতি করে না। এ ধরনের ভূতরা হলো ব্রাহ্মণের ভূত। সাধারনত এরা ধূতি ও পৈতা পরিহিত অবস্থায় বিচরণ করে। এদেরকে পবিত্র ভূত হিসেবে গণ্য করা হয়। তারা অত্যন্ত দয়ালু ও মানুষকে অনেক উপকার করে থাকে।

কাকা : এবার একটা ভূতের গল্প করবো সেটা আলেয়া

একদিন রাত দুটোর সময় আমাদের কাঞ্চন তলা থেকে হেঁটে হেঁটে আসছি। আর ঐ চটকার পোল । যেখানে প্রচুর গরু-মোষ থাকে ওইখানে খাটাল। প্রচুর গোবর আছে । দপ দপ দপ আগুন জ্বলছে।

নিশুতি রাত কেউ নেই অন্ধকার ঘুরঘুর করছে। আমার তো ভয় ডর নেই। আমি এগিয়ে গিয়ে ওর ধরতে যাচ্ছি আর দেখছি আবার এগিয়ে যাচ্ছে। এগুলো সচরাচর অন্ধকারে জলাভূমিতে বা খোলা প্রান্তরে আলেয়া দেখা যায়। মাটি হতে একটু উঁচুতে আগুনের শিখা জ্বলতে থাকে। আবার ধরতে যাচ্ছি আবার দিকে এগিয়ে যাচ্ছে । এগুলোকে আলিয়া ভূত বলে ।

তবে লোককথায় একে ভৌতিক আখ্যা দেওয়া হলেও বিজ্ঞানীরা মনে করে গাছপালা পচনের ফলে যে মার্শ গ্যাসের সৃষ্টি হয় তা থেকে আলেয়া এর উৎপত্তি। সুতরাং বুঝতে পারছিস আলিয়া ভূত কি ।

নেদে: তুমি কাকা যাই বলো অন্ধকারে ঘুটঘুটে, বিজ্ঞান টিজ্ঞান যাই বলো । লোকে আঁতকে উঠবে। ফলে জেলেরা ভুল বুঝে সহ্য ক্ষমতা হারিয়ে মৃত্যুবরণ করে। শুনেছি নাকি বাচ্চা একদম কচি বাচ্চারা মারা গেলে নাকি হয়।

বাবু: বাঘের আক্রমণে মৃত্যু হলে বেঘোভূত হয়, করা হয়। সাধারনত সুন্দরবন এলাকায় এধরনের ভূতের কথা বেশি প্রচলিত কারণ বাঘের অভাশ্রম হলো সুন্দরবন। এসব ভুতেরা জঙ্গলে মধু সংগ্রহ করতে আসা গ্রামবাসীদের ভয় দেখায় এবং বাঘের সন্নিকটে নিয়ে যেতে চেষ্টা করে। মাঝে মাঝে এরা গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য বাঘের স্বরে ডাকে।

কাকা :কন্ধকাটা ভূতেরা মাথাবিহীন হয়ে থাকে। সচরাচর এরা হলো সেইসব লোকের আত্মা যাদের মৃত্যুর সময় মাথা কেটে গেছে যেমন, রেল দুর্ঘটনা বা অন্য কোন দুর্ঘটনা। এ শ্রেণীর ভূতেরা সবসময় তাদের হারানো মাথা খুঁজে বেড়ায় এবং অন্য মানুষকে আক্রমণ করে তাদের দাসে পরিণত করে ও তার মাথা খুঁজার কাজে নিয়োগ করে।

আমার একটা পরিচিত ভুতের কথা বলছি- কানাভুলো এ শ্রেণীর ভূতেরা পথিকের গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয় এবং অচেনা স্থানে নিয়ে আসে। মাঝে মাঝে মানুষ একই রাস্তায় বারবার ঘোরপাক খেতে থাকে। ভূতরা কোন নির্দিষ্ট গন্তব্যে পৌচ্ছার পর তার শিকারকে মেরে ফেলে। এক্ষেত্রে শিকার তার জ্ঞান হারিয়ে ফেলে। এধরনের ভূতদের রাতে গ্রামের মাঠের ধারে পথের মধ্যে দেখা যায়। শিকার সবসময় একাকী থাকে বা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তোর বাবার বাড়ি শিকার হয়েছিল এই গল্প ও তোকে আমি।

নেদো: আরেকটা ভূতের কথা বললে না কাকা, ডাইনি ভূত। ডাইনী মূলত কোন আত্মা নয়, এরা জীবিত নারী। বাংলা লোকসাহিত্যে সাধারনত বৃদ্ধ মহিলা যারা কালো জাদু বা ডাকিনীবিদ্যাতে পারদর্শী তাদেরকেই ডাইনি বলা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় যে, ডাইনীরা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে তাদের হত্যা করে এবং তাদের হাড়, মাংস ও রক্ত খেয়ে বহু বছর বেঁচে থাকে।

বাবু: কাকা ভাই আর একটা ভূতের নাম শুনলে পিলে চমকে যাবে। ডাইনি বুড়িদের ।অনুগতশ্রেণির ভূত। পাতিহাঁস খেতে খুব ভালোবাসে এরা। থাকে পুকুর বা দিঘীর ধারে কোনো তাল বা নারিকেল গাছে। রাতদুপুরে মেয়েলোকের বেশে ঘুরে বেড়ানো এদের অন্যতম অভ্যাস।

নেদো :কাকা এত একটা ভূতের সম্বন্ধে বলে এবার আসল গল্পে আসো।

কাকা: তোকে যেটা বলছিলাম খিরখির পুকুরের গল্পটা। অন্ধকারে বন্ধুদের সঙ্গে আমার বাজি হয়েছে তো। ভুলে কোন টর্চ ,লাইট, কোন লোহা সঙ্গে নিয়ে যেতে পারবে না। যাই হোক আমি তো সাড়ে বারোটা নাগাদ আমি একা একা গেলাম ওখানে। ওখানে যে জাম গাছটা আছে। দূরে দেখি। একটা বুড়ি , পেত্নী ভুতের কথা বললাম। আগেই বলেছি। দেখি মাথায় পুরো ঘোমটা দেওয়া। সাদা রঙের শাড়ি লাল পাড়। দেখি পা দোলাচ্ছে জাম গাছে। আমি এত সাহসী, আমার গাটা ছমছম করছিল। আরো এগিয়ে গেছি কি আবার হাতছানি দিয়ে ডাকছে। গোড়ালি দুটোও উল্টানো। আমার মত লোক এত সাহসী আমি পর্যন্ত ভয় পেয়ে গেছি।


ভুত ভুত ভুত ভেতরটা আমার হারিম হলো।

টক ঠক করে কাঁপছিলাম সাহস আমার কোথায়।

তোরা হলে আঁতকে মরবি, ঘুটঘুটে অন্ধকারে।

নিদো তোকে কি বলবো, ভূত আছে না নেই।

অনুভূতি অন্ধকারে মিলবে এক শিহরণ ভীতি।


Prose || THE GODDESS KAUSHIKI || Kunal Roy

 THE GODDESS KAUSHIKI




The demons Shumbh and Nishumbh sought blessings from the creator Brahma. They desired to get themselves killed by a woman with divine powers. They never thought that a woman would be responsible for their death. They always believed in belittling the woman power. However, their pride and arrogance aided them to snatch the Heavens from the Gods! Being tormented they began worship the Adi Shakti, the divine consort of Lord Shiva. This simply enraged Parvati and she gave birth to Goddess Kaushiki from her kosh( cell),the fundamental unit of life.

  Kaushiki rode on a lion and settled at Vidhayas. The ministers of the demon king Shumbh were attracted by the heavenly beauty of the Goddess and described her before Shumbh. And Shumbh was betwitched by her elegance, expressed his intense desire to wed her and sent Sugriva with his proposal to Kaushiki. But the Goddess told him, "Out of childhood innocence, I have promised to marry that person who would defeat me in the battle". Sugriva warned her but in vain. Listening to Sugriva, Shumbh's wrath burst forth. He desired to send Dhumrolochan, his minister to bring the Goddess before him. And instructed him that if she denied than he ought to execute the matter by either killing or dragging by her hair to his court. If any one intervened in the whole matter, one should deserve nothing but death! As soon as Dhumrolochan went to fetch the Goddess, he was reduced to ashes! The dismal news reached the demon king Shumbh. He sent Chanda and Munda to complete the task which Dhumrolochan failed to do! Unfortunately, this further enraged her and the four handed black Goddess emerged from her third eye. A severe battle ensued between the Goddess Kali, Ruru and Chanda Munda. Kali killed Ruru followed by Chanda and Munda. She beheaded both of them and brought their heads before the Goddess who blessed her to be known as Devi Chamunda in the whole world. On the other hand, Devi Chandamari who was born off the unkempt hair of Devi Kali killed the monster Mahesh Poundrok! This further paved the path for the monster Raktabij plunge into the battle field. At the very outset it was quite difficult for the Goddesses to kill him as he had the blessings of Lord Shiva. Noticing the faces of the Gods in the heaven, Kaushiki advised Devi Kali to spread her tongue to such an extent so that not a single drop of blood fell on the ground. Kali followed the advice and finally Raktabij was killed by Kali. But her lust for blood didnot abate! She turned into a blood thirty woman. She even wanted to drink the blood of the Goddess's 'sixty four Yoginis'! They wanted a protection from Kaushiki, but she was once more into a deep penance! Kali ran helter-skelter and the whole creation seemed to have been engulfed by her. The Gods made a plea to the Lord Shiva to douse her flames of anger and save the whole creation! The Lord intervened, Kali landed her right foot on His chest and out of shame, darted out her tongue. She sought pardon from the Lord and united again! 

  On the other side, Shumbh and Nishumbh prepared themselves for the battle with Kaushiki and her troupe! Both went to the battle field. Nishumbh went forth and after a severe battle was killed by the Goddess. Later Kaushiki summoned her 'asta matrikas' who were actually her different manifestations! Seeing all these Shumbh blamed Kaushiki for seeking their help to kill him. The Goddess smiled and said, " O , the demon Shumbh, they are all my powers of variety. Look they all are merging in me". This astounded Shumbh as he stood with a gaping mouth. The demon and the Goddess fought on the land and sky. After all his powers failed against Kaushiki, she killed him with the divine trident! The battle ended and peace was restored! Later Kaushiki took the form of Devi Matangi before being Parvati once more for the Kailash! They were answered for belittling the woman power which is the primary source of this entire creative process! There would have been no light, no rhythm, no sound and no vibration in her absence! Time to realise the truth before it becomes too late and we need to count a heavy cost!

Poem || Way To Tackle Problems || Pavel Rahman

 Way To Tackle Problems



There is truth where,

Problems come there.

If you see, you have not any problem

Then it is sure that you are not in right way.

In right way, problem comes.

Face them with strong heart.

Make your heart strong by worshipping God,

Then you will able to tackle problems.

Poem || Feelings || Namita Basu

 Feelings



One drop makes an ocen, 

otherwise it is fun,

if the feelings break the motion.

flows must returned. 

Poem || UNCONDITIONAL LOVE ENTITY || Sourav Bagchi

 UNCONDITIONAL LOVE ENTITY




              If one's inner mind is filled with youth energy ; age is just a number , 


   There is no lawful limitation ; to fall

         in LOVE with 1 ; as a common environmental factor.


কবিতা || ঋণ || অভিজিৎ দত্ত

 ঋণ



দুদিনের জীবন এই ভবে

হিংসা,মারামারি করে কী হবে?

মিথ্যা ঝগড়া,মারামারি ছেড়ে

দেশের, দশের জন্য 

পারো তো কিছু করো

ভালো কাজের মাধ্যমেই 

জীবন সুন্দর করে গড়ো।


দুর্লভ এই মানবজীবন 

এটা আমরা বুঝি কয়জন?

হেলায় মানবজীবন নষ্ট না করে

দেশ ও দশের জন্য কিছু করো।


কিজন্যে পৃথিবীতে এসেছো

আর তুমি কী করছো

কখনও কী এটা নিয়ে ভেবেছো?


আমরা পৃথিবীতে জন্মায়

অনেক ঋণ নিয়ে

ভালো কাজের মাধ্যমেই 

ঋণশোধ করে দিয়ো।

কবিতা || যত্ন নাও || ফরমান সেখ

 যত্ন নাও 


          


তুমি যে গাছ করেছো রোপন--

সেই গাছে জল দাও

প্রতিনিয়ত যত্ন নাও

করো একটু পরিশ্রম

তবেই গাছে ফুটবে ফুল,

ধরবে ফল

পৃথিবী ভরে ওঠবে সুবাসে...

কবিতা || হাঁসি || কাজী রিয়াজউদ্দিন আহমেদ

 হাঁসি




আজকে মানুষ ভুলিয়া গিয়াছে ; হাঁসি সে কেমন ছাই -মানুষের মুখে হাঁসি আজ নাই,ক্ষিপ্ত যুগের ঠেলাই।

জিনিসের দাম আকাশ ছোঁওয়া. কিনতে ব‍্যথা যে লাগে,

মাহিনাতে আর কুলাচ্ছেনা,দুষ্কর প্রানে জাগে!

রক্তে রাঙা এ ধূলির-ধরা,শর-বিদ্ধ যে তাথে,

খাবার সময় মনের মতো থাকছে না গো পাতে।

তাই ত হাঁসি মুছে গেছে,হাঁসবে কি আর ভাই,

ভেজাল ভেজাল সবে ভেজাল ;খাঁটি কোথাও নাই।

তাই ত মানুষ দুখে কাতর, হাঁসবে কি আর ছায়,

হাঁসির বদলে হাঁসতে গিয়ে কান্না যে শুধু পায়।

মানুষের দিল্ হয়েছে যে শিল,চক্ষু চড়ক্গাছ,

চোখের সামনে দেখছে সবাই খর পৃথিবীর নাচ।

অপমান আর লাঞ্ছনা শুধু,ইজ্জৎ কিছু নাই -

মানুষ যে আজ জর্জরিত, কভু মুখে হাঁসি নাই!

কবিতা || অস্থির স্মৃতি || জাহির আব্বাস মল্লিক

 অস্থির স্মৃতি



 জীবনের স্মৃতিপটে আঁকা ভালোবাসার ছবি গুলো আজ যেন স্পষ্টভাবে ভেসে উঠছে হৃদয় দর্পণে,

 ভেসে উঠে যেন সেই উদিত সূর্যের ন্যায় সোনালি বদন।

কখনও বা নয়নের অস্রুজলে ভিজে যায় স্মৃতিপটে আঁকা ভালোবাসার ছবিগুলি,

কখনো যেন ব্যাথার আগুনে জলসে যায় হৃদয় তটে আঁকা ভালোবাসার ছবিগুলি।

কবিতা || সক্রেটিস ও চতুর্ভুজ চিতা || নিমাই জানা

 সক্রেটিস ও চতুর্ভুজ চিতা



আমি জাইগোটগ্ৰস্ত শবদেহের পাশে ক্যালরিমিতিক পাঠ করতে করতে এগিয়ে আসি সক্রেটিসের সাজানো চতুর্ভুজ চিতা কাঠের দিকে , 

আগুন বিষয়ক কোনো বাস্তব পরকীয়া আর নেই 

পাঞ্জাবির ভেতর থাকা সহস্র ছিদ্র থেকে উদ্ভূত নারীরা উর্ধাঙ্গ খুলে রেখে তাদের মায়া কাননে মত্ত হয়ে নির্ভার সংগীত গেয়ে ওঠে হিমোফিলিক ঘোড়াকে চালনা করছেন শিলাদিত্য

শরীর জুড়ে অলৌকিক পরজীবীরা নিজেদের ঠোঁটে কামড় বসায় অনন্তলোকের গৃহমুখী হয়ে , আজ একাদশ সন্তানের জন্ম দিবস

ধাতব বিষধর পেয়ালায় আমি ও বাবলা ফুলের মতো দাঁড়িয়ে কোন মিশরীয় নারীর পিরামিড খুলে দেখি কঙ্কাল ও বৃশ্চিক চিহ্নের অবস্থানগত দ্রাঘিমায় একটি কঠিন অসুখ থাকে

দেবদারু পাতাটি নিরাকার পেঁচানো নারীর ধাতব আঁচল থেকে স্তনবৃন্তের দিকে ছুটে যায় পলিমার সিরোসিস ও ভ্যাজাইনাল ফেমিনি নিয়ে

আমি কালপুরুষের দুই হাত কেটে ফেলেছি গভীর রাতে