Sunday, October 31, 2021

কবি মহীতোষ গায়েন -এর একটি কবিতা

 আত্মরক্ষার অনুশীলন




কিছু রক্তপাত অথবা শূন্য আস্ফালন

বিক্রি হয়েছে নিজস্ব কণ্ঠ ও স্পন্দন,

বারন্দার রোদ্দুরে বাড়ছে ফুল ও পাতা

সৌরভ বাতাসে ছড়ায় কাঁদে প্রিয়জন।


এবার ভালো ফসল ফলবে বলে আশা

ঝণের বোঝা কমাতে তৎপর হয়ে থাকা,

কণ্ঠে বারুদ জমেছে বিস্ফোরণ হবে না

আগুন হয়ে ছড়াবে বঞ্চিত উপত্যকায়।


ক্ষতস্থান শুকিয়ে মসৃন,সব অচেনা পথ

সামনে আসছে,সামনে আসছে প্রহসন

ও আত্মরক্ষার সূত্র,জীবনের সব অঙ্ক

মেলাতে অস্থি মজ্জায় তীব্র অনুশীলন।


পাখিরা আকাশে গাইছে সম্প্রীতির গান

মাটিতে বাড়ছে ভালোবাসার গাছ,ফুলের

বনে উঁকি দিচ্ছে প্রত‍্যাশার সূর্য,সমস্ত সুখ,

আশা,অধিকার পেতে মানুষ প্রস্তুত হচ্ছে।

কবি তৈমুর খান -এর একটি কবিতা

 সক্রেটিসের শেষ রাত্রি




 বিষের পেয়ালা আজ অমৃত বলে পান করি

 প্রেমিকের রোগা হাতে ছুঁই না তোমাকে

 কে দেবে শুশ্রূষা বলো—

 আমাদের সম্পর্কের সব লাবণ্য ঝরে গেলে?



 চারিদিকে ভেজাগন্ধ পোশাকে-আশাকে

 রোদ্দুরে মাছির মতো উড়ে উড়ে আসি

 কী উৎসবে বেজে ওঠে দিন?

 রাতগুলি স্বপ্নহীন—কে ভাবে কাকে!



 দূরে কোন্ আলেয়ার আলো

 জ্বলে উঠে নিভে যায়—

 শেয়ালের মতো চোখ জ্বলে

 আগুনের হাতে-হাতে উড়ে আসে ছাই।

১৫ তম সংখ্যার সম্পাদকীয়


                                 অঙ্কন শিল্পী-মৌসুমী চন্দ্র

_________________________________________________


সম্পাদকীয়:



নিভৃতে বসে আছি, দেখি কবিতারা ডানা মেলে। মুক্ত হস্তে দ্বার উন্মোচন করে দি। দু-একটি জোনাকি পোকা উঁকি দেয়। ডুকরে ডুকরে কাঁদতে শেখায় মারণ ভ্রমর। আসলে সবগুলো ই কবিতা ও গল্প লেখার উপাদান। ভাবতে বসি আমি কেন আপনারাও এই উপাদান কে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারেন। প্রয়োজনে পাঠ করতে পারেন আমার আপনার সকলের প্রিয় পত্রিকা world Sahitya Adda blog magazine. যেখানে একদিকে প্রতিবাদীর সুর কবির কলমে ফুটে উঠেছে ঠিক অন্যদিকে প্রেমিক কবির কলম গহণ অরণ্য খোঁজে অধীর। আবার একদিকে সমাজ বাস্তবতা যেমন প্রাবন্ধিকের কলমে ফুটে উঠেছে। ঠিক অন্যদিকে গল্প কারের রসময় গল্প পাঠকের হৃদয়ে অতল গভীর কে নাড়িয়ে দিয়েছে। তাই বলি আপনাদের যদি উপাদান প্রয়োজন হয় তাহলে আমাদের পত্রিকা পড়ুন। পর্যালোচনা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর থাকুন সাহিত্যে মসগুল।



                         ধন্যবাদান্তে

       World sahitya adda সম্পাদকীয় বিভাগ

______________________________________________________________________________________________________


**Advertisement (বিজ্ঞাপন):


১)




___________________________________________________


২)





Saturday, October 30, 2021

১৫ তম সংখ্যার সূচিপত্র (৫০ জন)

 সম্পূর্ণ সূচিপত্র:




বাংলা কবিতা ও ছড়া---



তৈমুর খান, মহীতোষ গায়েন, আশীষ কুন্ডু, নীতা কবি মুখার্জী, অভিজিৎ দত্ত, সেখ নজরুল, বিধান সাহা, পৌষালী সেনগুপ্ত, নবকুমার, আবদুস সালাম, রানা জামান, সৌমেন্দ্র দত্ত ভৌমিক, সুমন্ত রবিদাস, কমল মন্ডল, মিঠুন রায়, সৌমেন কর্মকার, সোনালী মীর, অরবিন্দ সরকার, আশীষ কুন্ডু, রাজা দেবরায়, মিলি দাস, কাজী রিয়াজউদ্দিন আহমেদ, অভিজীৎ ঘোষ, তহিদুল ইসলাম, শ্রাবণী মুখার্জী , মঞ্জুলা বর, প্রতীক হালদার, চিরঞ্জিত ভাণ্ডারী, সুমিত্রা পাল, ঋদেনদিক মিত্রো, জয়তী দেওঘরিয়া, অর্চনা দাস।



বাংলা গল্প---

তুলসীদাস বিদ, দীপক কুমার মাইতি, সিদ্ধার্থ সিংহ, রঞ্জিত মল্লিক, অমিত পাল, হর্ষময় মণ্ডল, শ্রাবণী মুখার্জী।


ছোট নাটক--

মায়া বিদ।



প্রবন্ধ---

ভানু শঙ্কর। 



বাংলা গদ্য তথা রম্য রচনা---

রোকেয়া ইসলাম, মৌসুমী চন্দ্র, শ্যামল চক্রবর্ত্তী, সত্যেন্দ্রনাথ পাইন, তীর্থঙ্কর সুমিত, সুজিত চট্টোপাধ্যায়।



Photography---


Moushumi chandra,
Sohini Shabnam,
Riyanka Roy.

Monday, October 25, 2021

Photography by Sohini Shabnam


 




Photography by Moushumi chandra

 


লেখিকা শ্রাবণী মুখার্জী -এর একটি গল্প

 ব্রহ্মময়ী 



বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করতে লাগলো নীপা । দুচোখের ঘুম কোথায় যেন নিরুদ্দেশ ।ধীরে ধীরে ছটফটানি বাড়তে লাগলো , ভীষণ রকম অস্বস্তিকর হতে হতে ঘেমে রাত্রিবাস ভিজে একসা ।

আস্তে আস্তে উঠে পড়লো , না.... ঘুম আসবে না আর আজ । দরজা খুলে বাইরে বেরিয়ে এলো ,রাতের আকাশে দ্বাদশীর একফালি চাঁদ এর দিকে নজর দিতেই কয়েকটি নিশাচর পাখা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেলো । নীপা যেন আর নিজের অসুস্থতা চেপে রাখতে পারছে না ,শিমুল গাছটার নীচে এসে দাঁড়ালো কিছুক্ষণ । বামুনপাড়ার দুর্গামন্দিরের পাশের রাস্তায় কয়েকটি ঘর পেরিয়ে তিলজলা পুকুর টার কথা মাথায় এলো । ছোটো বেলা থেকে শুনে আসছে ওই পুকুরে নাকি কুমির থাকে ,তাই কেউ ভয়ে ওই পুকুরের ধার মাড়ায় না । 

নীপা ক্লান্ত পায়ে গুটি গুটি সেই পুকুরের পাড়েই এসে পৌঁছালো । শ্যাওলা ধরা আধখাওয়া সিড়িটার উপর বসে পড়লো মন্ত্র মুগ্ধের মতো ।কচুরিপানায় ভর্তি পুকুরে বোঝার উপায় নেই কুমির আছে কি নেই । বাড়ি থেকে বেরোনোর আগে ঘড়ি দেখেছিলো ভোর চারটা বাজে । বাবা বলেছিলেন এই সময় টা নাকি বহ্ম্র সময়, এই সময় একান্ত মনে সাধনা করলে ফল পাওয়া যায় ।


    সারা সন্ধ্যা দেবেশের সাথে ঝগড়া হয়েছে ,নীপা বারবার বোঝানোর চেষ্টা করেছে যাদের নিয়ে তুমি সন্দেহ করছো তারা শুধু আমার বন্ধু ব্যাস আর কিছু না , দেবেশের মাথায় যেন আজ ভুত চেপেছে কোনোভাবেই মানতে সে রাজী নয় । তোমার সবাই তুমি তে অবস্থান করে লাভ সিম্বল দ্বারা । নীপা বোঝায় লাভ সিম্বল মানে দেখবে লেখা আছে ' খুব ভালো ' '


এমনিতে দেবেশ অতি শান্ত টাইপের ,কোনো কিছুতেই কোনো মাথাব্যথা নেই তার ।খায় দায় নিজের বেসরকারী অফিসে ছোটে , ফিরে সেই রাত্রী বেলা । ঘরের বা বাইরের কোনো চিন্তা করার সময় তার নেই । লকডাউনে তার কাজটা চলে গেলো । অফিস থেকে অনেক কর্মী আবার নিয়োগ হলো কিন্তু দেবেশের কাজটা হলো না । সারাদিন ঘরে বসে বসে মেজাজ টা খারাপ হয়ে থাকে । তাই যতোটা সম্ভব নীপা তাকে আগলিয়ে রাখার চেষ্টা করে ।


আজ তর্ক যখন চরমে উঠলো নীপা বললো দেখো ... অভাবের সংসারে রোজ রোজ তোমার এই প্যান প্যান ভালো লাগে না , আমি সবসময় তোমার সাথে থাকি তোমার কাছে ই আমার সমস্ত সত্বা তবু কেন এরকম প্রতিদিন সন্দেহ করো ? বারবার সন্দেহে সম্মান নষ্ট হয় তখন ই একঝটকায় নীপার হাতটা টেনে সারা শরীর টা দেবেশে বুকের ভিতর ঢুকিয়ে নিলো । ওয়াশিংমেশিনে কাপড় যেমন উল্টে পাল্টে দুমড়ে মুচড়ে জল ঝরায় তেমনি নীপার দেহ নিংড়ে যেন সমস্ত রস একদিনেই পান করতে চায় দেবেশ । কেনো বোঝো না গো তুমি শুধু আমার , শুধু আমার ... আমার তুমি , তোমাতে পূর্ণ আমি ।যখন তোমার কেউ প্রশংসা করে বা তুমি কারো সাথে ভালোভাবে কথা বলো আমার রক্তে আগুন জ্বলে । মাথায় যেন কামারশালের হাতুড়ি। 

নীপাও তার শরীরের সবটা উজাড় করে দেয় দেবেশের কামনার কাছে । দেবেশের কামনা যে তারও চাহিদা ।এই জীবনে তুমি ছাড়া আর কেউ আমার চোখের তারায় ধরা পড়বে না দেব , আমার প্রতি নিশ্বাসে তুমি ,সেটা তুমি জানো ।তবুও কেন বারবার এমন কথা বলো যে হজম করতে কষ্ট হয়। আমাকে কষ্ট দিতে তোমার কষ্ট হয় না ?


প্রতিদিনের এই রুটিন .. দেবেশের মন থেকে কিছুতেই সন্দেহ দুর করতে সক্ষম হয় না নীপা । সন্দেহ সুন্দর সম্পর্কে চিড় ধরাতে একনম্বর হাতিয়ার । একদিন দেবেশ নিজের ভুলটা বুঝতে পারবে সে বিশ্বাস আছে নীপার কিন্তু ততদিনে .........

হঠাৎ পায়ে কিসের ঝটকা কামড় উঃঃঃঃঃ মা গো .... ভোরের আলো মৃদুল বাতাস বয়ে গেলো ।দুটো কোকিল পালা করে ডেকে চলেছে । সূর্য উঠতেই দেখা গেলো আধখাওয়া সিড়িটার গায়ে ঘষটানো রক্তের দাগ ।



লেখক তীর্থঙ্কর সুমিত -এর একটি রম্যরচনা

 নদী কথায় ভেসে যায় ...

     


         (১৩)


জমানো অনেক কথা বলার থেকে, না বলাটাই বাকি থাকে ।বহুল প্রচলিত কথা কখনো কখনো নতুন হয়ে ওঠে ।আর দূরের হারিয়ে যাওয়া মানুষগুলো বড় কাছের হয়ে ওঠে।এভাবেই দিন - মাস - বছর পেড়িয়ে যায় ।ফিরে আসে কথার জোয়ার।আর অপেক্ষা সৃষ্টি করে বেঁচে থাকার রসদ।এখানেই হয় কলমের সূচনা।

না হয় কথাগুলো ই বাঁচিয়ে রাখুক পাওয়া না পাওয়ার অন্তিম মুহুর্ত ।






               (১৪)


জীবনের মুহূর্তগুলো ক্রমশ ভেসে যেতে থাকে।এপাড় থেকে ওপাড়।ওপাড় থেকে এপাড়।মাঝে যে বিস্তর ব্যাবধান থাকে সেখানে এক একটা ঘর তৈরী হয় ।যে ঘরে অনায়াসে মানুষ বসবাস করতে পারে।ভালোবাসার ঘর।সেই ভালোবাসার ঘরে কত কথা ভেসে যায়।যে কথায় এক একটা নদীর জন্ম।একেকটা সমুদ্রর জন্ম। আর জন্ম নেয় প্রতিনিয়ত কত কবিতার।যে কবিতা সৃষ্টি করে এক একটা পাহাড়,এক একটা পর্বত।সেই পাহাড়ের গা বেয়ে নেমে আসে ঝরণা।যে ঝরণার জল গায়ে মেখে প্রতিদিন হেঁটে চলি।আর কবিতার কথা মনে করি।

কেউ যদি প্রশ্ন করে নদী তোমার জন্ম কোথায়?


আমি বলি এক একটা কবিতাই এক একটা নদী।



লেখক সুজিত চট্টোপাধ্যায় -এর একটি গদ্য

 ফ্যালো কড়ি মাখো তেল 




মেঘে মেঘে বেলা হলো । হবেই তো। এটাই কালের নিয়ম। ব্যাটারি কমজোরি হলে , ঘড়ি স্লো চলবে। উল্টোপাল্টা সময় দেবে। একদিন নিঃশব্দে থেমে যাবে। খেল খতম। 

কত বাসনা অপূর্ণ রয়ে গেল। থাকবেই।

আক্ষেপ, মানুষের জন্মগত অধিকার। তবে মুশকিল হচ্ছে , কী জানেন তো! 

 আকাশকুসুম বাসনা পূর্ণ হয়না। কত-কী পাবার ইচ্ছে । কাকের হঠাৎ ময়ূর পেখম মেলে নাচন ইচ্ছে হতেই পারে। 

কাক যদি গান ধরে , তাহলে চড়াই পাখি হি হি করে হাসে আর কোকিল মূর্ছা যায় । 


ইচ্ছের নাকি ডানা আছে। মেলে ধরলেই হলো। মর্ত্যলোক থেকে বৈকুন্ঠ লোক , উড়ে যাও পতপত করে। কেউ কাছা ধরে টানবে না। 

স্বপ্ন উড়ান ঘুড়ি আপনা আপনিই সুতো কাটা হয়ে লাট খেয়ে মুখ থুবড়ে পড়ে কার্নিশে কাতরাবে। কোলে মার্কেটের কুলি। পাহাড় প্রমাণ মোট মাথায় নিয়ে হেঁই হেঁই করে চলছে এপ্রান্ত থেকে ওপ্রান্ত। যেন কত সহজ কাজ।

ওদিকে বলাই বাবুকে দেখুন । সামান্য লাউ কুমড়ো পটোলের আড়াই কিলোর ব্যাগ বইতে হিমসিম। সকলের পক্ষে সব কিছু সহজসাধ্য নয়। 


 কপাল ময় হাহাকারের আঁকিবুঁকি। দুর্ভাগ্যের জীবন ম্যাপ। 

নোবেল , অস্কার, ভারতরত্ন তো দূর, একটা লাগদাই সরকারি চাকরিও জুটলো না। টু পাইস ইধার উধার কামাতে না পারলে,,,,,, পানসে রে ভাই, পানসে জীবন। 

মুসুর ডাল আর বড়ির ঝাল। কোনও কোনও রোববারে , সানডে চিকেন। মানে পোলর্ট্রির পালক খসা মুরগির পেঁয়াজ রসুন দেওয়া ট্যালট্যালে ঝোল ছাড়া আর কিছুই জুটলো না। 

 জুটলো কী? বউ। 

সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারিনে ছেড়ে যেতে, 

রামপ্রসাদী গাইতে গাইতে , চান, খাওয়া , বাজার দোকান, এঁদো চাকরি আর মাঝরাতের ক্ষণস্থায়ী এন্টারটেটমেন্ট করে ব্যাটারি এখন টিমটিমে। 

নিভু নিভু। 

সেদিন, পাড়ার মুদির দোকানে বুক চিতিয়ে একজন মাঝবয়সী বীরদর্পে আস্ফালন করছিলেন,,,, জানো হে, , বিয়ে করেই ফেঁসে গেলাম। নইলে কত বাসনা ছিল , মানুষের জন্য কিছু করে যাবো। 

কিছুই হলো না। এখন এই পাঁচফোড়ন জীবন নিয়ে ন্যাটা ঝামটা হচ্ছি। 

বারফট্টাই সর্বস্ব মোড়লপনার কাল যাপন। নধর আপেলের মধ্যিখানে কালো পোকা। চেরাই না করলে আসল রুপ অধরা রয়েই যাবে। 

মানুষ চেনো হে মানুষ চেনো। 

আরে দূর মশাই,, জ্ঞান দেবেন নাতো। নিজেকেই চিনতে পারলাম না , বলে কিনা মানুষ চেনো ! 

যাক, যা বলছিলাম,,, 


হায়রে , কোথায় একটু রাজধানী কিংবা শতাব্দী এক্সপ্রেস। ঠান্ডা কামরায় ফুরফুরে জার্নি। কোথায় উড়োজাহাজের মেগা সুন্দরী লাস্যময়ী এয়ার হোস্টেসের মিষ্টিমুখ চপল হাসি। দুরদুর,, 

কপালে জুটলো লোকাল ট্রেনের ভেঁপু বাঁশি। 

রোজ সকাল আটটায় রেলস্টেশনে পালোয়ান ষাঁড়ের মনোবৃত্তি নিয়ে ট্রেনের অপেক্ষা। ট্রেন প্লাটফর্মে থামতে যা দেরী। শিং বাগিয়ে গোঁত্তা মেরে কোনক্রমে কামরায় সেঁধিয়ে যাও। ব্যস। আপদের শান্তি। আর চিন্তা নেই। মার দিয়া কেল্লা। অফিস যাত্রা সাকসেসফুল। 


বোস দা, আজকে টিফিনের কী আনলেন? 

বোস দা তিরিক্ষি মেজাজে বললো ,,, 

মণিমুক্তর চচ্চড়ি আর সোনার রুটি। কেন,, তুমি একটু চেখে দেখবে নাকি ? 

পাল দা, প্যাকেটের পানমশলার জাবর কাটতে কাটতে হেসে বললো,,,, চটছো কেন দাদা। আমোদ আহ্লাদ বলতে তো এইটুকুই অবশিষ্ট আছে। বাচ্চাদের মতো একটু ইয়ার্কি ফাজলামো। কলুর বলদের ঘানিটানা জীবন। শুধু নাজেহাল আর ন্যাজেগোবরে অবস্থা। 

রোজরোজ ওই একই রুটি চচ্চড়ি। টিফিনবাক্স খুলতেই ইচ্ছে করে না। 

বোস দা, কপাল কুঁচকে বললো ,,,,,, ভালো ভালো পছন্দসই কিমা কোর্মা মোগলাই খানা আনলেই পারো। কেউ তো মানা করেনি। 

পাল দা, বিরসবদনে বললো,,,,, ঠাট্টা তুমি করতেই পারো। কিন্তু নিজের বুকে হাত রেখে বলো দেখি,, তোমার মনে ক্ষেদ নেই , আফসোস ? 

বোস দা, ভিজে কাকের গা ঝাড়ার মতো মাথা ঝাঁকিয়ে বলল,,,,,,, না, হয়না । কেন হবে শুনি। আমার যোগ্যতা কী? আমাকে যদি এই কোম্পানির জেনারেল ম্যানেজার করে দেয় । আমি পারবো সেই দায়িত্ব সামলাতে ? পারবো না। কেননা আমার সেই যোগ্যতাই নেই । সুতরাং আমার ওজন অনুযায়ী আমি ঠিক জায়গায় আছি। 

আচ্ছা পাল, কাল যদি তোমার এ-ই চাকরিটা চলে যায় , তুমি কী করবে ? তোমার কী তেমন কিছু যোগ্যতা আছে , যা দিয়ে তুমি আরও বেটার জায়গায় স্যাট করে ফিট হয়ে যাবে ? আছে? নেই । সোজা মোদ্দা কথা , নেই। যদি থাকতো , তাহলে এত বচ্ছর এ-ই ভাবে একই জায়গায় নিশ্চল দাঁড়িয়ে থাকতে না। সুতরাং আক্ষেপ করার কোন মানেই হয়না। আরে ভাই , ঘুন ধরা কাঠে ফার্নিচার হয়না। বড়জোর জ্বালানি হতে পারে। 


অতএব , নো আক্ষেপ। নো চোখ টাটানি। চোখ টাটানি থেকেই বুক টাটানি। হাসপাতাল , ডাক্তার , বাড়তি বিলের মারণ কোপ। সহানুভূতির দেনা। আত্মীয়দের অসহানুভূতির পিঠটান। বন্ধুত্ব পগার পাড়। একেই বলে সুখে থাকতে ভুতে কিলোনো। 


সেই কে যেন বলেছিল , জানালা খুলে দ্যাখো , তোমার চাইতে আরও অনেক দুঃখী মানুষ এই দুনিয়ায় মানিয়ে গুছিয়ে বেঁচেবর্তে আছে। পারফেক্ট প্রেসক্রিপশন। 

দুঃখী দেখে দুঃখ ভোলো। নইলে আতান্তরের একশেষ হতে হবে। 

সেই কথাটা মনে আছে তো ? ফ্যালো কড়ি মাখো তেল,,, ইয়েস স্যার। 

গরীবের কড়ি হলো কর্ম। মানানসই কর্ম। 

যতক্ষণ কর্ম , 

ততক্ষণ কড়ি । 

যতক্ষণ কড়ি , ততক্ষণ হরি। 

কেউ কারো নয়।

তাই যতক্ষণ বাঁচো,খোল করতাল সহযোগে, উদ্বাহু হয়ে নাচো আর গাও,,,, 

হরিবোল,,,, কড়িবোল,,,, কড়িবোল,,,, হরিবোল,,।

লেখক সত্যেন্দ্রনাথ পাইন -এর একটি গদ্য

 একবিংশ শতাব্দীর আরও এক লজ্জা

 


      আমাদের পাশের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ থেকে ঘটে গেল এক লজ্জা জনক বীভৎস নারকীয় ধ্বংস। যে বা যারা ঘটালো সে বা তারা কোন সম্প্রদায়ের সেটা বড় নয়। বড় হলো ঘটানো হয়েছে। কিন্ত্ত কেন? 

    সারা বিশ্বে আমরা বাঙালিরা নিজেদের ধর্ম ও সংহতি এবং সংস্কৃতি নিয়ে বুক ফুলিয়ে চলি। কারণ, আমাদের ভাবনা-- ধর্ম যে যার ভগবান বা ঈশ্বর সবার! 

   সেখানে হিন্দু মন্দিরের ওপর ভাঙচুর বা ধ্বংস লীলা বাঞ্ছিত নয় নিশ্চয়ই। এখানে হিন্দু বা মুস্লিম বা শিখ খ্রীষ্টান নয় অত্যাচার হলে প্রতিবাদ ঘণীভূত হবেই। হয়েওছে। সারা বিশ্বে ইসকনের বিভিন্ন সংগঠন থেকে ঝড় উঠেছে। উঠুক। আরও বেশি বেশি ঝড় উঠুক। যারা এরকম ন্যক্কারজনক কাজ করলো তারা কী চায়! বাঙালির উঁচু মাথাটা টেনে নিচে নামাতে? নাঃ। তা হতে দেয়া যাবে না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সেখ হাসিনা কড়া হাতে দমন করতে চেয়েছেন বলে খবর। উত্তম। 

     যদিও লেখিকা তসলিমা নাসরিন একে অন্যভাবে ব্যাখ্যা করে সরকারের ওপর দোষারোপ করেছেন। কিন্ত্ত নিরপেক্ষ ভাবে বলা যায় বাংলাদেশ সরকারের ভূমিকা এক্ষেত্রে সন্তোষজনক। আমরা পশ্চিম বঙ্গের বাঙালি হিন্দুরা হয়তো এটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছিনা। ভাবখানা এমন যেন ওর হয়েছে তো আমি কী করবো! 

   মোমবাতি জ্বালিয়ে মিছিল করে বিশ্বের কাছে আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্যে লড়াই চালিয়ে যেতে হবে। যেহেতু আমরাই ভাষা দিবস হিসেবে বাংলাদেশের গণ আন্দোলনের পিছনে যুক্ত হয়ে আন্তর্জাতিক রূপ দিতে পেরে গর্বিত। সেখানে কতজন হিন্দু বা মুসলমান ছাত্র ছিলেন তার হিসাব তো করিনি। কারণ, আমরা বাঙালি। বাংলা আমাদের মাতৃভাষা। সেই বাঙালি হয়ে কেন এরকম লজ্জাজনক ঘটনা ঘটলো! কে দায়ী! কেন ই বা ঘটলো? এর পিছনে কি কোন রাজনৈতিক বা স্থায়ী পরদেশী ছাপ বা চাপ রয়েছে!? জানতে ইচ্ছে করে। 

   যে বা যারা এব্যাপারে সরাসরি যুক্ত সে বা তারা শুভ মস্তিষ্কের কিনা দেখতে হবে। সে বা তারা কী উদ্দেশ্যে এরকম ঘটালো সেটাও নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। 

   আমরা এপার বাংলায় সুখে আছি, থাকবো ও। কারণ--

    আমরা মনে করি----

     একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। 

      হিন্দু যার নয়নমনি

      মুস্লিম যার প্রাণ।। 

 নমস্কার ধন্যবাদ। সব বাঙালির সুস্থতা প্রার্থনা করে শেষ করলাম।

প্রাবন্ধিক ইমরান শাহ্-এর একটি প্রবন্ধ

 দশমীর দশকথা



নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদলাভ হয়। শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে রোববার দশভুজা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। নীল অপরাজিতা ফুল নবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হয়। ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে এ যজ্ঞ করা হয়। পূজা শেষে যথারীতি অঞ্জলি।


'দশমী' কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে বাঙালির আবেগ ও মনখারাপ মিশ্রিত একটি অনুভূতি। দশমী এলেই বাঙালির মনে আসে মায়ের ফিরে যাওয়ার আশঙ্কা। অপেক্ষায় থাকতে হবে আরও একটা বছর। সাধারনত দুর্গাপুজোর অন্ত হয় দশমীর মাধ্যমেই। এই দিনেই মা দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তবে এই দিনটিকে বিজয়া দশমী বলার সঠিক অর্থ আজও জানেন না অনেকেই। 


'দশমী' কথাটির সাধারন অর্থ খুবই সহজবোধ্য। আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে পিতৃগৃহ ছেড়ে কৈলাসে স্বামীগৃহে পাড়ি দেন দেবী। সেই কারণেই এই তিথিকে 'বিজয়া দশমী' বলা হয়। তবে দশমীকে 'বিজয়া' বলার কারণ খুঁজলে অনেক পৌরাণিক কাহিনী পাওয়া যাবে। পুরাণের মহিষাসুর বধ কাহিনীতে বলা হয়েছে, মহিষাসুরের সঙ্গে  ৯ দিন ৯ রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তাঁর বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেনমা দুর্গা। তাই তাকে 'বিজয়া' বলা হয়। এছাড়াও শ্রীশ্রীচণ্ডী কাহিনী অনুসারে, দেবীর আবির্ভাব হয় আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে। পরে শুক্লা দশমীতে মহিষাসুর বধ করেছিলেন তিনি। তাই বিজয়া দশমী এই বিজয়াকেই চিহ্নিত করেন। 


উত্তর ও মধ্য ভারতে এবং বাংলাদেশে এই দিনে দশেরা উদযাপিত হয়। তবে তার তাৎপর্য সম্পূর্ণ আলাদা। 'দশেরা' শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ 'দশহর' থেকে। যার অর্থ দশানন রাবণের মৃত্যু। বাল্মীকি রামায়নে বলা হয়েছে, আশ্বিন মাসের শুক্লা দশমী তিথিতেই লঙ্কেশ্বর রাবণকে বধ করেছিলেন রাম। কথিত আছে, রাবণ বধের পরে আশ্বিন মাসের ৩০ তম দিনে অযোধ্যা প্রত্যাবর্তন করেন রাম, সীতা, ও লক্ষণ। রাবণ বধ ও রামচন্দ্রের এই প্রত্যাবর্তন উপলক্ষ্যেই যুথাক্রমে দশেরা ও দীপাবলি পালন করা হয়ে থাকে। 


তবে দুর্গাপুজার শেষ দিন হিসাবে দশমী শোকের ছায়া বহন করলেও শাস্ত্রে এই বিষয়টিকে সেই ভাবে দেখা হয়নি। এপ্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের একটি কাহিনী উল্লেখযোগ্য। রানী রাসমণীর জামাতা মথুরবাবু একসময় আবেগপ্রবন হয়ে দশমীর দিনেও মা দুর্গাকে বিসর্জন দেবেন না বলে জেদ ধরে বসেন। তখন রামকৃষ্ণদেব তাঁকে বোঝান, বিজয়ার অর্থ দেবীমা ও সন্তানের বিচ্ছেদ নয়। তিনি আরও বলেন যে, মা কখনও তার সন্তানের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেন না। এতদিন মা দালানে বসে পুজো নিয়েছেন এরপর মা হৃদয়মন্দিরে বসে পুজা নেবেন। এরপরেই মথুর শান্ত হন এবং বিসর্জন হয় মা দুর্গার প্রতিমা।  


লেখক রঞ্জিত মল্লিক -এর একটি গল্প

             তিলের নাড়ু




               আশ্বিন মাস পড়ে গেছে। শরৎ প্রকৃতি নব সাজে সেজে উঠেছে। চারিদিকে কাশের চাদর, বাউল মাঝির গানের মেঠো সুর, টলটলে দীঘিতে শাপলার আদর,ঢাকের বোহেমিয়ান মাতাল করা বন্দিশ জানিয়ে দিচ্ছে মা উমা আসছেন।


                    সামান্য বহুদিন পরে পুজোতে ঘুরতে যাচ্ছে। বন্ধুর দেশের বাড়ি। মালদার রতুয়াতে। সেখানে গোবরাহাটে বাড়ির পুজোতে বেশ ধুম। 


                আরও একটা কারণ আছে ওখানে যাবার। পুরানো ব্যথা, আবেগটা মাঝে মাঝেই নাড়া দেয়। ছাব্বিশ বছর পরে সেটা আবার নতুন করে টের পাচ্ছে।


                     "কাল রওনা দিবি ?" মা বলল।

             "হ্যাঁ। রাতের ট্রেনেই যাব।" সামান্য ব্যাগ গোছাতে গোছাতে বলল।

     "সমু, শিউলির সাথে দেখা করবি না ? একবার খোঁজ নিস।"

              "তুমি আবার শুরু করলে।"   

      

               সামান্য এড়ানোর চেষ্টা করলেও মা প্রায়ই প্রসঙ্গটা তোলে। যাতে ছেলের সুমতি ফেরে। সংসারী হয়।


                 মালদাতে সকালেই নেমেছে। স্টেশন থেকে নেমে মোরামের রাস্তা ধরে বিবর্তনের বাড়ি অনেকটা পথ। পুরোটা হেঁটেই গেল। গ্রামের জ্যামিতি অনেকটাই চেঞ্জ হয়েছে। সেই সাথে মানুষের রুচিও।


              একটা দীঘির কাছে এসে একটু থেমে এদিক ওদিক ঘুরেই আবার সামনে হাঁটতে শুরু করল। পুরানো কিছু হয়ত মনে পড়েছে। তাই......


               শরৎকালের চেনা ছবিটা গ্রামে আসলেই ধরা পড়ে। ছবির মত সব কিছু যেন সাজানো।


                "সমু, এসেছিস বাবা। কতদিন পরে তোকে দেখলাম।" ঠাকুরমা বুকে জড়িয়ে ধরল।

         "তোমাদের খবর সব ভাল তো ?" সামান্য ঠাকুরমাকে প্রণাম করে।

         "আসতে কোন সমস্যা হয়নি তো ?" বলেই বিবর্তন হাত ধরে টানতে টানতে সামান্যকে দুর্গাদালানে নিয়ে যায়। মৃন্ময়ী মাকে দেখে সামান্যর চোখ ছল ছল করে ওঠে। মা অপর্ণার মধুর হাসি ঝরে ঝরে পড়ছে উঠোনে, দালানে, বাড়ির সর্বত্র।


             বাড়িতে সবাই ব্যস্ত। শুধু একজনের অনুপস্থিতি ভীষণভাবে সামান্যকে কষ্ট দিচ্ছে। সেই অনুপস্থিত ব্যাক্তিকে দেখতেও পাচ্ছে না।



                       "বাজলো তোমার 

                         ...........,আলোর ....." 


                 দুটো দিন কিভাবে হাসি ঠাট্টা মজাতে কেটে গেছে ও নিজেই জানে না। এখানে মানুষ জন বড্ড আপন। সবাইকে বেশ নিজের বলে মনে হয়। 

           

               আজ অষ্টমী। পুজো বসেছে। একটু পরেই অঞ্জলি শুরু হবে। ঢাকের মিষ্টি মল্লারে চারিদিক মুখরিত। 

            

               অষ্টমী আসলেই বুকের ব্যথাটা টনটন করে। সারারাত ঘুমোতে পারেনি। একটা চাপা কষ্ট তাড়া করেছে ওকে। অথচ সেই কষ্টের কথা কউকে বলতে পারছে না। নিজেকে দ্বগ্ধ করছে বারে বারে।


             শিউলির কথা মনে পড়েছে। জানে না ও কোথায় আছে। কেউ ওর কথা তুলছেও না। সামান্য নিজেও কিছু বলতে সংকোচ করছে। খুব ইচ্ছে ছিল শিউলির সাথে অঞ্জলি দেবে। তারপর গোটা গ্রামটা ওকে সাইকেলে চাপিয়ে ঘুরে দেখবে। ওকে ভালবেসে কিছু কিনে দেবে। ওর জন্যে দামী দুটো শাড়িও এনেছে। 


             বহু বছর আগে এখানে এসেছিল। শিউলির সাথে তখন দেখা। বোবা, কালো আদিবাসী মেয়ে। তিন কূলে কেউ নেই। অনাথ শিউলির দূর সম্পর্কের এক মাসিই ভরসা। বিবর্তনের বাড়িতে কাজ করত। 


            শিউলিকে দেখেই সামান্যর ভাল লেগেছিল। টানা টানা হরিণের মতন চোখ, মেদহীন ছিপছিপে শরীর, নদীর মতন নেমে আসা কোমর অবধি বিছানো কালো চুল, যেন খাজুরাহোর শৈল্পিক টাচ রয়েছে ওর শরীরে। 'ভালবাসি' এই ছোট্ট শব্দটা ওকে বলতে পারেনি। শিউলিও হয়ত ওকে ভালবেসে ছিল। চোখের ঈশারাতে সামান্যকে বুঝিয়ে ছিল প্রেমের উপপাদ্য; ওর মনের মধ্যে জমানো না বলা অনেক কথা। যা সামান্য সেদিন হয়ত সবটা অনুভব করতে পারেনি......।


            শিউলির বন্ধু বকুলও এ বাড়িতে কাজ করত। শিউলির মতনই সুন্দরী। ফর্সা গড়ন, বেশ চটপটে। একদিন সামান্যকে একা পেয়ে বলে বসল, "আমাকে বিয়ে করবে?"


             সামান্য তখন বারো ক্লাস পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ছে। শুনে হেসেছিল। কোন উত্তর দিতে পারেনি।


            তারপর এখানে সেভাবে আসা হয়নি। পরে জেনেছিল বকুল একটা ভিন জাতের ছেলের সাথে পালিয়ে যায়। তারপরে বকুলকে সবাই গ্রাম ছাড়া করে। ওর খবর কেউ জানেনা। 

       

             ভাবতে ভাবতে কোথায় হারিয়ে গিয়েছিল। বিবর্তনের ডাকে চমকে উঠল।

                "অঞ্জলি শুরু হয়েছে। চলে আয়।"

                 "এখুনি শুরু হবে? আমি রেডী হয়ে আসছি।"


                      অঞ্জলি শেষ করে হালকা জলযোগ সেরেই সামান্য আজ আদিনাতে এসেছে। মনটা ভীষণ খারাপ। তাই একটু ঘুরতে বেরিয়েছে। শ্রাবণীর সাথেও ওর একটা সম্পর্ক তৈরী হয়েছিল। সেটাও ধরে রাখতে পারেনি। শ্রাবণী পাঁচ বছর ওকে ভালবেসে ওরই অফিস বসের বন্ধুর ছেলেকে বিয়ে করে। এখন সুখে সংসার করছে। 


             সন্ধ্যেতে ফেরার জন্যে বাসে উঠতেই একটা মেয়ের সাথে বাসের সীটের দখল নিয়ে বচসা বেঁধে গেল। 


            "আপনি তো ভারী অসভ্য লোক আছেন?"

             "কেন? আমি আবার কি করলাম?"

              "কি করলাম মানে, একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় শেখেন নি?"

               "জানালার ধারে সীটটা আমিই রেখেছিলাম। আর আপনি তাতে বসে গেলেন?"

                "ও এই ব্যাপার। সেটা ভালভাবে না চেঁচিয়ে বলা যেত না?"

                 "চেঁচামেচি আপনিই শুরু করেছেন আগে......"


                কথা শেষ হবার আগেই বিবর্তনের ফোনটা ঝলসে ওঠে। ফোনে দু চার কথা হয়। ও যে গোবরাহাট থেকে এসেছে সেটা মেয়েটি জানতে পারে। পরে দুজনেই সব মিটমাট করে নেয়। মেয়েটাকে আগে কোথায় যেন দেখেছে বলে মনে হল। ফোনে সব শোনার পর মেয়েটিও কেমন ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে অনেক্ষণ। যেন সামান্য ওর পূর্ব পরিচিত। সেই বুদ্ধিদীপ্ত চোখ, সেই চেহারা..


               আজ বিজয়া দশমী। মা উমা সন্তানদের নিয়ে ফিরে যাবেন। সকলের মনে তাই বিষাদের ছায়া। দশমীতে বাড়ির সবাই লরি ভাড়া করে ফুলহার নদীতে গেছে ঠাকুর ভাসানে। সামান্য যায়নি। ও দীঘির পাড়ে চুপ করে বসে সিগারেট টানছে। আর শিউলির কথা ভেবে কষ্ট পাচ্ছে। কোজাগরীর চাঁদটা দীঘির জলে রূপালী অহংকার ছড়াচ্ছে।

               সন্ধ্যের একটু পরেই একটা হাত সামান্যর পিঠ স্পর্শ করল। বেশ ভালবাসার ছোঁয়া তাতে। সামান্য ঘাড় ঘুরিয়ে দেখে বাসের সেই মেয়েটি। চমকে ওঠে ওকে দেখা মাত্রই। 


            "তিলের নাড়ু। খুব কষ্ট করে তোমার জন্যে বানিয়েছি। আর এই প্যাকেটটা বাড়ির জন্যে।" বলেই বকুল একটা নাড়ু সামান্যর মুখে গুঁজে দেয় পরম আদরে।

          "সেই পুরানো স্বাদ!" সামান্যর চোখ ছলছল করছে।

              আদিনাতে বাসে যে মেয়েটির সাথে সীট নিয়ে ঝগড়া হয়, সে আসলে বকুল। যদিও পরে দুজনে নিজেদের মধ্যে হওয়া ঝামেলা মিটিয়ে নেয়।


          বেশ কিছুক্ষণের নীরবতা। তারপর বকুল মুখ খোলে।

           "আমি তোমাকে আগেই চিনতে পেরেছিলাম।মেজাজটা সেই আগের মতন রয়ে গেছে।"

           "তুমিও আমার দেখা প্রথম 

দিনের মতন সেই সুন্দরীই আছ? এতটুকু বদল হয়নি।

            "মন থেকে বলছ?"

            "মন থেকে নয়, যদি বলি অন্তর থেকে বলছি....."

            "আমি সেদিনের মত আজও তোমায় ভালবাসি। এখন আদিনাতেই আছি। একটা স্বাস্থ্যকেন্দ্রে কাজ পেয়েছি।"

            "তোমার সম্বন্ধে বহু পুরানো একটা খবর শুনেছিলাম। সেটা কি......"

             "হ্যাঁ, ঠিক শুনেছ। ফিরোজ আমাকে ভালবেসে ছিল। তারপর বলেছিল বিয়েও করবে। পরে বুঝলাম ও আমাকে ব্যবহার করতে চাইছে। তারপর....."

          "তারপর কি?"

           "তারপর নিজেই একদিন সেই সম্পর্ক থেকে বেরিয়ে চলে আসি। আদিনাতে ঘর ভাড়া নিয়ে একা থাকতে শুরু করি।"


          সামান্য দেখল বকুলের চোখের কোণে বিন্দু বিন্দু বাষ্প জমে উঠেছে। হয়ত একটু পরেই ঝেঁপে বৃষ্টি নামবে। ওর বেদনা ক্লিষ্ট মনে। বকুল এখনও সামান্যকে ভালবাসে। ও একটা ভুল করেছিল ঠিকই। পরে সেটা শুধরে নেয়।


             শিউলি এই দীঘিতেই স্নান করতে এসে সাপের কামড়ে মারা যায়। অনেকদিন হল। খবরটা সবাই চেপে যায়। বকুলও বলতে চায়নি।আজ ওর মুখ ফস্কে বেরিয়ে আসে। শিউলির খবরটা শোনামাত্রই সামান্য কেমন মুষড়ে পড়ল। চোখ টস টস করছে। ওর চোখেও ধরা পড়ছে উত্তাল বিদ্যাধরীর ভরা কোটালের নোনা জোয়ার। আবার কিছুক্ষণের দুজনের নীরবতা। 

 

          "আমায় বিয়ে করবে তো?" বকুল সেদিনের মত হঠাৎ বলে উঠল।

         "ভালবাস আমায় আগের মত?"

         "হ্যাঁ, ভালবাসি। সেদিনের ভালবাসাটা মিথ্যে ছিল না। আজও তোমায় সেদিনের মত....."

        

           বকুলের কথা শেষ হয় না। গলা বুজে আসে। সামান্য আলতো করে ওর হাতটা ধরে পাশে এনে বসায়। কোজাগরী চাঁদের আভা ওর মুখে ঝিকমিক করছে। 

              "বেশ তো, ভালই যখন বাস;মাকে গিয়ে সব বলব।"

         "নাড়ু তৈরীর পুরো পদ্ধতিটা শিউলির কাছেই শিখেছি।"

          "তাই, আমি মুখে দিয়েই ধরে ফেলেছি।"

          "কি?"

           "এটা শিউলির হাতের জাদু। ও বিবর্তনের হাত দিয়ে প্রায়ই আমার জন্যে নাড়ু, মুড়কি, গজা, নিমকি পাঠাত।"


           দেখতে দেখতে সন্ধ্যে একটু একটু করে কালো বোরখাতে ছেয়ে ফেলছে জায়গাটা। চাঁদের মাতাল করা আলো হামাগুড়ি দিচ্ছে দীঘির চারপাশে। সেই আলোতে কাশফুলগুলো ওদের ভালবাসার মতন জীবন্ত হয়ে উঠছে। 


          আজ বিজয়া দশমী, বাইরে বিসর্জনের ঢাক বাজছে। মা উমা ফিরে যাচ্ছেন কৈলাসে। আসছে বছর আবার আসবেন। সবার ঘরে ঘরে। শিউলিও সকল বাঁধন ছিন্ন করে চিরদিনের মতন কৈলাসে ফিরে গেছে।


           জানে ও কোনদিন ফিরে আসবে না। শিউলি না ফিরলেও ওর প্রতি সামান্যর ভালবাসা বকুল ফুল হয়ে আজ ফুটছে। হৃদয়ের অলিন্দে। বকুলের চোখের তারায় ও শিউলির চেনা গন্ধটা পাচ্ছে।  


           দূরে বিসর্জনের শব্দ ভেসে আসছে। এক পবিত্র উন্মাদনা সেই শব্দে।

      

            "বল দুর্গা মাঈ কি! জয়!"

              "আসছে বছর, আবার হবে।"

               ........... ......... ..........


               "বল দুর্গা মাঈ কি! জয়!"


           যদিও আজ বিসর্জন। বকুলের ভালবাসার বিসর্জন হয়নি। সামান্যর ভালবাসা ফুলহার নদীতে ভেসে যায় নি। মা দশভূজা সব ফিরিয়ে দিয়েছেন। 

           

          তিলের নাড়ুর স্বাদ দুজনের ভালবাসাকে আরো মধুর করল। বকুলের মধ্যেই জেগে থাকল শিউলির বোবা স্পন্দন। 


            আঁধার এখন বেশ গভীর। দীঘির জলের মতন। সামান্যর কোলে মাথা রেখে বকুল চাঁদের দিকে তাকিয়ে নতুন পৃথিবীর স্বপ্ন দেখছে। যেখানে শিউলিরও প্রতিচ্ছবি আছে। 


           হালকা বাতাস বইতে শুরু করেছে। দীঘিতে ঢেউ উঠল। ওদের মনেও সেই ঢেউ আছড়ে পড়ছে। ভালবাসার ঢেউ। চাঁদের আলোকে স্বাক্ষি রেখে। 

 

          "দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী......

           মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে......"

লেখক অমিত পাল -এর একটি গল্প

 গরীবের ভূত

 




একদা একটা গ্রামের ঘটনার কথা আজ বলব৷

ঘটনাটি শুনেছিলাম অবশ্য ঐ গ্রামের কিছু বয়স্কদের কাছ থেকে৷ গ্রামটির নাম লাভপুর৷

বীরভূম জেলার অন্তর্গত এই গ্রামটি খুব একটা বড়োও নয়, আবার খুব একটা ছোটও নয়৷ মোটামুটি একটা বটে৷ এই গ্রামে কিছু ধনী পরিবার, কিছু মাঝারি পরিবার এবং কিছু দরিদ্র পরিবারও ছিল৷ প্রাচীন প্রথা অনুযায়ী গ্রামের ধনী ব্যক্তিরা সর্বদায় পদতলে অবদমন করে রাখত, অত্যাচার করত গরীবদের উপর৷ এমনকি তখন জমিদারী প্রথাও প্রচলন ছিল৷ ফলে ধনীরা আরও ধনী ও গরীবরা আরও গরীব হতে লাগল৷


      এই গ্রামেই বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ৷

তার নাম কানু চট্টোপাধ্যায়৷ তিনি ছিলেন খুবই দরিদ্র এক ব্রাহ্মণ৷ তার কোনো বউ, ছেলে-মেয়ে ছিল না৷ ফলে সে একা অতি দারিদ্রতার সঙ্গে জীবন যাপন করত৷ ঐ গ্রামে একটা বড় এবং পুরাতন কালী মন্দির ছিল৷ সেখানেই সে নিত্য কালীপূজায় রত থাকত৷ আর সঙ্গে কিছু যজমানগিরি করে নিজের জীবিকা নির্বাহ করত৷


   ব্রাহ্মণটি অবশ্য সবার সাথেই ভালো ব্যবহার করত৷ সবার সাথে সৎ আচরণও করত৷ অবশ্য অন্যান্য সবাই ব্রাহ্মণটির সাথে ভালো আচরণ করত, ব্রাহ্মণটিকে শ্রদ্ধাও করত৷ এমনকি ব্রাহ্মণের অধিকাংশ কথা গ্রামের মানুষ জন মেনে চলত৷ ব্রাহ্মণটিও মনে মনে ভাবত গ্রামের লোকজন তাকে এই ভাবেই সহযোগীতা করে যাবে সারাজীবন৷ কিন্তু কি থেকে কি হয়ে গেল? থাক সে কথা, পরে আসছি৷


                       হঠাৎ ঐ গ্রামে একটা ঘটনা ঘটে গেল৷ ঘটনাটি হল এই, ঐ গ্রামের এক জমীদার, নাম তার বীররাম চৌধুরি৷ সে পার্শ্ববর্তী গ্রাম থেকে বাণিজ্য করে খুশি মনে বাড়ি ফিরছিল৷

সঙ্গে ছিল তার লোকজন তথা নায়েব, পনেরো জন লেঠেল, পনেরো জন অশ্বারোহী ইত্যাদি৷

এখানে বলে রাখি এই গ্রামের সাথে অন্য গ্রামে যাওয়ার রাস্তাটি ছিল বাঁশ বনে ঘেরা এক বন্য পথ৷ এখানে সূর্য্য অস্ত যাওয়ার আগেই যেন সন্ধ্যা নেমে আসে৷ বীররাম চৌধুরি আজ কুড়ি দিন পর নিজের গ্রামে ফিরছে৷ মন তার বড়ই আনন্দে আপ্লুত, এটা যে শুধু বাড়ি ফেরার তাগিদেই নয়, বরং সে বাণিজ্যে ভালো মুনাফা অর্জন করেছে৷

     

   সে যখন বাড়ি ফিরছিল তখন সন্ধ্যা হয়ে গেছে৷ সে যখন গ্রামের বড় রাস্তার মুখে এল, তখন সে দেখল রাস্তার একধারে তাদের থেকে পঞ্চাশ - ষাট হাত দূরে ডানদিকে বাঁশ ঝোপের আড়ালে সাদা কাপড় পরাহিত একটা কী দাঁড়িয়ে রয়েছে৷ এই দৃশ্য দেখা মাত্রই সবার মধ্যে এক ভীতির সঞ্চার ঘটল৷ বীররাম চৌধুরি নামে বীর হলে কী হবে? সে ভূতকে খুব ভয় পেত৷ তারা অবশ্য এই দৃশ্য দেখা মাত্রই সেখানে দাঁড়িয়ে পরেছিল৷ কিছুক্ষণের মধ্যেই ঐ মুর্তিটি তাদের দিকে এগিয়ে আসতে লাগল৷

তাকে এগিয়ে আসতে দেখে ভয়ে সবাই দে-দার

ছুট দিল৷ বীররামের লোকজন সমস্ত বাণিজ্যের জিনিস ফেলে পালিয়ে গেল যে যেখানে খুশি৷

           

                          পরদিন সকালে গ্রামের এই খবর প্রচার হয়ে গেল৷ জমিদার বীররাম চৌধুরি সকাল বেলাতেই ঐ দু'দিক বাঁশবন ঘেরা পথে তার ফেলে আসা বাণিজ্যের জিনিসপত্র গুলি আনার জন্য লোক পাঠাল৷ কিন্তু তার লোকজন সেখানে গিয়ে কোন জিনিসের হদিশ পেল না৷ ফলে ঐ জমিদার খুব চিন্তায় পরে গেল৷

   

   এই ভাবে কেটে গেল কয়েকদিন৷ ঐ রাস্তা ধরে অবশ্য গ্রামের লোকেরা সন্ধ্যার পর কোথাও যায় না৷ তবে কিছুদিন পরই আবার ঐ একই ঘটনা ঘটল৷ ঐ গ্রামেরই আর এক জমীদার

তার নাম ঘনশ্যাম মিত্র, সেও বীররামের মত অন্য এক গ্রাম থেকে বাণিজ্য করে ফিরছিল তিরিশ দিন পর৷ তখনও ছিল সন্ধ্যার সময়, আর একই ঘটনায় ঘটল৷ কি একটা সাদা কাপড় পড়া জিনিস দেখে তারা ভয়ে পালিয়ে এসেছে নিজেদের বাণিজ্যের জিনিস পত্রও হারিয়েছে বীররামের মতোই৷

         এই ঘটনাটি পুনরাবৃত্তি হওয়ার জন্য গ্রামে একটা হই হই উত্তেজনার সৃষ্টি হল৷ গ্রামবাসীরা সকলেই ভয় পেল এবং সকলের মনে একটা কৌতুহল বাসা বাঁধল৷ সবাই ঐ ব্রাহ্মণ টির কাছে পরামর্শ নিতে গেল৷

       গ্রামের একজন লোক বলে উঠল, আচ্ছা পন্ডিত মশাই ঐ জিনিস টা আসলে কি বলুন তো?

ব্রাহ্মণটিও বলল, হতে পারে কোন ভৌতিক লীলার খেলা!

আবার একজন লোক বলল, যদি ভৌতিক লীলার খেলা হয় তাহলে বাণিজ্যের জিনিসপত্র গুলো নিল কে? ভূতেরা তো আর টাকা-পয়সা নেয় না!

কি জানি? ব্রাহ্মণটি বলল৷ আবার এও বলল,

যদি অলৌকিক কিছু থেকে থাকে, তাহলে ঐ রাস্তায় দিকে না যাওয়ায় শ্রেয়৷

     গ্রামের দুজন সাহসী জোয়ান ছেলে নাম হল 

তাদের এক জগন্নাথ ডোম আর একজন হল রঘুনাথ ডোম, এদের সাহসীকতার নজির সর্বত্র৷

সমাজের বিভিন্ন কাজে এরা সকলকে সাহায্যও করেছে৷ এককালীন এই গ্রামে জগা ডাকাত নামে এক নৃশংস ডাকাতের উপদ্রব ছিল৷ এরা এই ডাকাতকে মেরে গ্রামের কাছ প্রচুর সম্মানও অর্জন করেছিল৷ তারপর থেকে এরা দুজন গ্রামের চৌকিদারের পদ অর্জন করল৷

                           এই ঘটনার বাড়বাড়ন্ত দেখে 

উভয়'ই একটু উৎসাহিত হয়ে বলে উঠল, আচ্ছা

চাটুজ্যে মশাই আমরা দুজনে যদি একবার দেখে আসি জিনিসটা কি? তাহলে কেমন হয়?

            

                       ব্রাহ্মণটি বলল, দেখ অলৌকিক শক্তির কাছে লৌকিক শক্তির সর্বদায় হারই হয়৷ তাই সেখানে তোমাদের নিজেদের সাহসিকতার পরিচয় দিতে যাওয়াটা মূর্খামির সামিল৷

কি জানি কি থেকে কি হয়ে যাবে? তাই তোমাদের সেখানে না যাওয়ায় শ্রেয়৷

   

                    কিন্তু এইভাবে কি চলতে দেওয়া যায় বলুন তো, রঘুনাথ ডোম বলে উঠল৷

না না আপনি যায় বলেন না কেন আমরা একবার জিনিসটা দেখতে চায়!

                তখন ব্রাহ্মণটি বলল, দেখ সেখানে যাওয়া মানে জীবন নিয়ে টানাটানি৷

এবার তোমরা দুজনে যখন সাহস নিয়ে যেতে চাইছ তখন যেতে পার৷ কিন্তু একটা কথা মনে রাখবে তোমাদের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু গ্রাম বাসীরা তোমাদের জন্য দায়ী থাকবে না৷


     ব্রাহ্মণটির বাড়ন সত্ত্বেও তারা দুজনে ঠিক করে নিল তারা যাবেই৷ তাতে তাদের যা হয় হোক৷ এই বলে তারা মন্দির থেকে নিজ নিজ বাড়ি ফিরে গেল৷ বিকেলের দিকে দু'জন মিলে যুক্তি করল সেখানে সন্ধ্যায় যাওয়ার জন্য তারা কি কি করবে এই বিষয়ে৷


                             পড়ন্ত সন্ধ্যায় তারা দু'জনে

হাতে মোটা মোটা দুটি লাঠি নিয়ে বেরিয়ে পরল এবং দু'জনেই এগিয়ে চলল বড়ো রাস্তার দিকে৷

সেই রাস্তায় তারা পৌঁছে কোথাও কিছু দেখতে পেল না৷

       আষাঢ় মাস, দুপুর থেকেই আকাশে মেঘ জমেছে৷ এই সন্ধ্যার দিকে হাল্কাভাবে একটু ঝড়ও দিতে লেগেছে৷ কোথাও কিছু নেই দেখে তারা দুজনে মনে মনে ভাবল সবাই মিথ্যা গুজব রটিয়েছে এবং সেই সময় বৃষ্টি নামার আশঙ্কা বুঝতে পেরে নিজের গ্রামের দিকে ফিরতে চাইল৷ ঠিক তখনই তারা একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পরল৷


         আরে ওটা কি? জগন্নাথ বলে উঠল৷

তারা দুজনই দেখল একটা সাদা কাপড় পরাহিত মুর্তি তাদের সামনে কুড়ি - পঁচিশ হাত দূরে দাঁড়িয়ে রয়েছে৷


             তারা একটু ভয়ও পেল অবশ্য৷ কিন্তু তৎক্ষণাৎ একটা দমকা হাওয়া দিল আর ঐ মূর্তিটির গা থেকে সাদা কাপড়টি উড়ে গেল, তারপর সব পর্দা ফাঁস৷

                   মূর্তির ভিতর থেকে যে স্বরূপটি বেরিয়ে এল সে আর কেউ নয়, তাঁদেরই গ্রামের ব্রাহ্মণ কানু চাটুজ্যে৷

           তখন তারা রেগে গিয়ে ব্রাহ্মণটিকে বাঁশের লাঠি দিয়ে করাঘাত করল৷ আর বলল এগুলি তাহলে আপনারই কারসাজি?

        

                     আজ্ঞে হ্যাঁ, ব্রাহ্মণটি বলল৷ আবার এও বলল, দেখ আমি তো খুব গরীব মানুষ তোমরা তো সবই জান? কি করব বলো এছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না৷ জীবিকা অর্জনের জন্য আমাকে এটা করতেই হত৷ তাছাড়া আমি জানতাম মানুষ ভূতকে ভয় পাই, তাই যদি ঐ নিষ্ঠুর জমিদার গুলিকে ভয় দেখিয়ে যদি তাদের মালপত্র লুট করা যায় তাহলে সেটাকে পাপ কাজ বলা যায় না৷ তাই আমি এই পথ ধরেছি৷


আমাকে ক্ষমা করে দাও, ব্রাহ্মণ আবার বলে উঠল৷ তোমরা যেন আমার এই স্বরূপের কথা গ্রামের কাউকে বলো না৷ আমি আর এই কাজ কোনদিনও করব না৷ আমাকে ছেড়ে দাও৷

    

                   তখন জগন্নাথ ডোম বলল, দেখুন আপনি যেই কাজটা করেছেন সেটি অন্যায়ের কাজ৷ এর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে৷

এই বলে তারা দুজন ব্রাহ্মণটিকে ধরে নিয়ে গ্রামে ফিরে গেল এবং মন্দিরের একটি থামে বেঁধে রাখল৷

       সারা রাত তারা আর বাড়ি না ফিরে ব্রাহ্মণটিকে পাহারা দিতে লাগল৷ পরের দিন সকালে ব্রাহ্মণটির এই ঘটনার কথা সকলেই জানল৷ আর ব্রাহ্মণটির সাজাও হল৷

তবু আজও ঐ রাস্তায় সন্ধ্যার পর কেউ যায় না৷