Sunday, January 30, 2022

২৫ তম সংখ্যার সম্পাদকীয়

 



সম্পাদকীয়:



ফেলে আসা পড়ন্ত বিকেলে যে সমস্ত মায়া লেগে থাকে তা কেবল চোখের দেখা দৃশ্য পট নয়, তাতে আছে সাহিত্য চর্চার উপযুক্ত উপাদান। খাতায় আঁচড় কেটে তেমন ফুটে উঠবে তৈলচিত্র ঠিক তেমনি দুচারটি শব্দ জুড়ে দিলেই হয়ে উঠবে বিশ্ব উদ্ভাসিত কবিতা। তাই দেরি না আপনার কবিত্ব বোধ কে জাগিয়ে তুলুন। পড়তে শিখুন বেশি বেশি। লিখুন তার সাথে সাথেই। আমার আপনার সকলের প্রিয় পত্রিকা world sahitya adda blog magazine আছে আপনার পাশে। এটা শুধু পত্রিকা নয় বিশ্ব দরবারে নিজের রচনা কে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন এর জন্য উপযুক্ত পথিকৃৎ। তাই লিখুন। পড়ুন। আমাদের ওয়েবসাইট ম্যাগাজিন।  




                      ধন্যবাদান্তে

 ‌ world sahitya adda সম্পাদকীয়


_______________________________________________

বিজ্ঞাপন:

১)


___________________________________________________

২)


_______________________________________________

৩)


______________________________________________


৪)



বিজ্ঞাপন এর সব দায়িত্ব বিজ্ঞাপন দাতার

Saturday, January 29, 2022

২৫ তম সংখ্যার সূচিপত্র (৩৫ জন)


 

সম্পূর্ণ সূচিপত্র:






বাংলা কবিতা ও ছড়া---


তৈমুর খান, মহীতোষ গায়েন, অরবিন্দ সরকার, চাতক পাখি, সৌমেন্দ্র দত্ত ভৌমিক, জয়িতা চট্টোপাধ্যায়, সুব্রত মিত্র, আবদুস সালাম, রানা জামান, সত্যেন্দ্রনাথ পাইন, 
আশীষ কুন্ডু, নমিতা বসু, পাভেল রহমান, চিরঞ্জিত ভাণ্ডারী, দিলীপ কুমার মধু, মঞ্জুলা বর, মহীতোষ গায়েন, নিমাই জানা, অভিজিৎ দত্ত , নবকুমার।





বাংলা গল্প---

সিদ্ধার্থ সিংহ, রঞ্জিত মল্লিক, ড: রমলা মুখার্জী





নিবন্ধ -----

শিবাশিস মুখোপাধ্যায়, বরুণ রায়।





বাংলা গদ্য তথা রম্য রচনা---

সুজিত চট্টোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ পাইন, সামসুজ জামান।






Poem---

 Kunal Roy, Pavel Rahman.





Photography---


Amit pal, Nilanjan de, Moushumi chandra, Sohini Shabnam, Dr Atef kheir.
_________________________________




সম্পূর্ণ রেসিপি টি পড়তে নীচের লিংকে ক্লিক করুন---

Friday, January 28, 2022

কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসার নিয়োগ || Central Government cabinet deputy field officer recruitment 2022 || Government Jobs news


 


কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসার নিয়োগ:---





কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবালয় গ্রুপ বি ক্যাটাগরিতে ৩৮ জন ডেপুটি ফিল্ড অফিসার নিয়োগ করা হবে।


নিয়োগ করা হবে বার্মিজ, দারি, কাচিন ,রাশিয়ান, সিংহলা , ধীভেহী, বালোচি , ভাসা প্রভৃতি ভাষার জন্য।




প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।

বয়স হতে হবে ০৪/০৩/২২২২  তারিখে 21 থেকে 30 বছরের মধ্যে।

মাসিক বেতন:--44 হাজার 900 টাকা।


প্রার্থীকে স্নাতক, স্নাতকে  অন্যতম বিষয় হিসাবে উপরে উল্লেখিত যেকোনো একটি ভাষায় শিক্ষা লাভ করে থাকতে হবে। অথবা যে কোন বিষয়ে স্নাতক সঙ্গে উপরে উল্লিখিত যেকোনো একটি ভাষায় দুই বছরের ডিপ্লোমা বা নেটিভ লেভেল প্রফিশিয়েন্সি থাকতে হবে।


একটি নির্দিষ্ট বয়ানে দরখাস্ত করতে হবে। দরখাস্তের বয়ান A4 মাপের কাগজের টাইপ করে জমা করতে হবে। ইংরেজির বড় হরফে লিখে দরখাস্ত পূরণ করতে হবে।


পূরণ করা দরখাস্তের সাথে প্রার্থীর এক কপি সেল্ফ অ্যাটেস্টেড ফটো, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স কপি, কাস্ট এবং ওবিসি সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র খামের মধ্যে মুখ বন্ধ করে  পাঠাতে হবে।



প্রয়োজনীয় নথিপত্র সহ দরখাস্ত করা খামের উপরে ইংরেজি বড় বড় হরফে লিখবেন'APPLICATION FOR THE POST OF DEPUTY FIELD OFFICER(GD). '

 2022এর 4th মার্চের মধ্যে দরখাস্ত সাধারণ ডাকে পৌঁছাতে হবে।



দরখাস্ত পাঠানোর ঠিকানা--post bag number  001, Lodhi road head post office, New Delhi-110003.


________________________________________________


বিজ্ঞাপন-



Thursday, January 27, 2022

মুড়ো পালংয়ের ঘন্ট রান্না কিভাবে করবেন || How to cook Muro Palong ghonto || Recipe - Muri Palong ghonto by Saptatirtha Mondal || cooking || রান্নার রেসিপি || Bengali cooking Recipes




বিভাগ- রান্না টাও শিল্প



 

*মুড়ো পালংয়ের ঘন্ট*

    

                  লিখছেন - Saptatirtha Mondal





  উপকরণ :  একটা বড় সাইজের কাতলা মাছের মাথা দুভাগ করে কাটা, পালং শাক, মুলো, শিম, বেগুন,বরবটি,বড়ি, আলু, একটা মাঝরি সাইজের পেঁয়াজ, আর সরষের তেল।




  প্রণালীঃ  প্রথমে পালংশাক, শিম, বেগুন, বরবটি, মুলো এবং আলু নিজেদের পছন্দমতো ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে।

 এরপরে সমস্ত উপকরণ ভালো করে জলে ধুয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোন সবজি যেন গলে না যায়।



 পরের ধাপে মাছের মাথা ভাল করে ধুয়ে নিতে হবে।

 এরপরে কড়াইয়ে সরষের তেল গরম করতে হবে এবং মাছের মাথা দুটোকে খুব ভালো ভাবে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। এরপর প্রেসার কুকারে থাকা সবজি গুলো বের করে তার জল ঝরিয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটা পাত্রে তুলে নিতে হবে।  



  এর পরে পুনরায় কড়াইটি পরিষ্কার করে সামান্য পরিমাণ তেল গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে পাঁচফোরণ পেঁয়াজ কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এবং দু'চারটে কাঁচালঙ্কা চিরে দিতে হবে। মসলা ভালো করে কষা হয়ে গেলে মাছের মাথা দিয়ে তৈরি করা পালং শাকের তরকারি কড়াই এর মধ্যে দিয়ে দিতে হবে। কিছু পরিমাণ সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং পরবর্তীতে স্বাদমতো নুন এবং যারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিছু পরিমাণ চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন।


 মুড়ো দিয়ে পালং শাকের ঘন্ট পুরোপুরিভাবে তৈরি আমরা এটিকে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর গরম ভাতে সার্ভ করার জন্য রেডি করে ফেলব।





Health tips-- 


*পালং শাকে আছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে*

*এতে থাকা বেশি মাত্রার ভিটামিন এ, লিম্ফোসাইট বা রক্তের শ্বেত কণিকা দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে*


*এর উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন চোখের ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে*


*এর ভিটামিন A ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে*


*এতে ফলিক এসিড থাকায় তা হৃদ যন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে সক্ষম*


*প্রাপ্ত বয়স্ক ঘন সবুজ পালং পাতায় উচ্চ মাত্রায় ক্লোরোফিল থাকায় এতে ক্যারটিনয়েড বিদ্যমান আর তা আমাদের শরীরে ব্যাথা নাশক ও ক্যানসার প্রতিরোধক হিসেবে কাজ কর


____________________________________________


বিজ্ঞাপন:



Wednesday, January 26, 2022

বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগ || bsk New Recruitment 2022 || WB govt jobs || www.bsk.wb.gov.in || government jobs news


 


বাংলা সহায়তা কেন্দ্রে (BSK) কর্মী নিয়োগ :---

----------------------------------------------


সরাসরি  ইন্টারভিউয়ের মাধ্যমে

কর্মী নিয়োগ হবে। চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। রাজ্য সরকারের এটি একটি স্থায়ী চাকরির শূন্য পদ। 


যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল---

 ১.Help desk personal

২.  Reconciliation personal              

  ৩.senior software personal          

৪. chief Finance officer (CFO)

৫. chief Technology officer (CTO) ৬.chief operating officer (COO)


 চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। (বি এস কে) বাংলা সহায়তা কেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদনের ওয়েবসাইটটি হল-

www.parrecruitment.com


 নিয়োগ প্রক্রিয়া:-- সঠিকভাবে আবেদন করার পর চাকরিপ্রার্থীদের নামের লিস্ট প্রকাশ করা হবে। এরপর ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউ ডেট ও ইন্টারভিউ স্থান। তারপর ইন্টারভিউ এর তারিখ প্রকাশ করে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

চাকরিপ্রার্থীদের আবেদনের বয়স বয়স 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। আবেদনের শেষ তারিখ 5 ফেব্রুয়ারি 2022


চাকরি প্রার্থীদের গ্রাজুয়েশন হতে হবে ও কম্পিউটার কোর্সের সার্টিফিকেট  থাকতে হবে। অফিশিয়াল নোটিশ : 


Official website --- www.bsk.wb.gov.in


__________________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিংক এ ক্লিক করুন--


https://worldsahityaadda.blogspot.com/2022/01/500-central-government-supervisor.html


_______________________________________________


বিজ্ঞাপন:


Tuesday, January 25, 2022

কেন্দ্রীয় সরকারের দপ্তরে 500 শূন্যপদে সুপারভাইজার নিয়োগ || Central Government Supervisor Recruitment 2022 || Central Government Jobs


 


কেন্দ্রীয় সরকারের দপ্তরে সুপারভাইজার | 500 শূন্যপদে নিয়োগ:




ভারত সরকার অনুমোদিত ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়ান লিমিটেডের ছয় মাসের চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গ সহ সারা দেশের সমস্ত ভারতীয় নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন।


ইনভেস্টিগেটর পদের মাসিক বেতন 24000 টাকা। শূন্য পদ 350 টি।

সুপারভাইজার পদের মাসিক বেতন 30000 টাকা। শূন্যপদ 150 টি।

প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা 50 বছর।


যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকলে এবং কম্পিউটারের যথেষ্ট দক্ষতা থাকলে এই পদে আবেদন করা যাবে।

 প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার ভাষা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে।



যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রটি যথাযথ পূরণ করে ইমেইলের মাধ্যমে পাঠাবেন। অন্য কোনভাবে পাঠানো আবেদনপত্র কোনভাবেই গ্রাহ্য হবে না। আবেদনপত্র পাঠানোর মেল আইডি টি হল --

projecthr@becil.com


আবেদন করার শেষ তারিখ -25 শে জানুয়ারি 2022

ওবিসি, জেনারেল এবং ex-servicemen ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে 500 টাকা প্রদান করতে হবে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 350 টাকা প্রদান করতে হবে।


______________________________________________




কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে (কৃষ্ণনগর, নদীয়া) বৃত্তিমুখী কোর্স

---------------------------------------------



কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে ছয় মাসের গাইডেন্স কাউন্সিলিংয়ের উপর সার্টিফিকেট কোর্স চালু করা 

হয়েছে।

যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক পাস প্রার্থী আবেদন করতে পারেন।

কোর্স ফি 5000 টাকা।

সিট সংখ্যা 30

আবেদনের তারিখ 21 জানুয়ারি 2022 থেকে 28 শে জানুয়ারি 2022 পর্যন্ত।

নিম্নের এই ওয়েবসাইট লিঙ্ক এ সমস্ত তথ্য পাওয়া যাবে।


Official link-

https://www.kanyashreeuniversity.in/certification-course


_______________________________________________


বিজ্ঞাপন:




Monday, January 24, 2022

বর্ডার সিকিউরিটি ফোর্সে মাধ্যমিক যোগ্যতায় ২,৭৮৮ ট্রেডসম্যান নিয়োগ || Border security force Recruitment 2022 || BSF tradesman recruitment 2022

 



বর্ডার সিকিউরিটি ফোর্সে মাধ্যমিক যোগ্যতায় ২,৭৮৮ ট্রেডসম্যান  নিয়োগ



বর্ডার সিকিউরিটি ফোর্সে পশ্চিমবঙ্গসহ   ৬টি  রাজ্য থেকে২,৭৮৮ (কনস্টেবল) ট্রেডসম্যান পদে নিয়োগ হবে।

কার্পেন্টার ,পেইন্টার, টেলর, ইলেকট্রিশিয়ান, মালি , ওয়েটার, ড্রাফটসম্যান, সুইপার ,ওয়াটার ক্যারিয়ার , কবলার, কুক, বারবার ইত্যাদি পদে নিয়োগ করা হবে।




এই শূন্যপদ গুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১.০৮.২০২১'র হিসাবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তপশিলি প্রার্থীরা  ৫ বছর এবং ও.বি.সিরা ৩ বছর বয়সে ছাড় পাবেন ।

ছেলেদের ক্ষেত্রে শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৭.৫ সেমি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, আর আর তপশিলি উপজাতি প্রার্থী ক্ষেত্রে ১৬২.৫ সেমি, পাহাড়ি এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ১৬৫ সেমি

বুকের ছাতি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে না ফুলিয়ে ৭৮ সেমি আর তপশিলি উপজাতি প্রার্থীর ক্ষেত্রে ৭৬ সেমি

বুকের ছাতি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ফুলিয়ে ৮৩ সেমি আর তপশিলি উপজাতি প্রার্থী হলে৮১ সেমি। উভয় প্রার্থীর ক্ষেত্রেই উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে।


 সাধারণ প্রার্থীদের শরীরের মাপজোখ মেয়েদের ক্ষেত্রে হতে হবে  লম্বায় অন্তত ১৫৭ সেমি , তপশিলি উপজাতি প্রার্থীর ক্ষেত্রে ১৫০ সেমি আর পাহাড়ি এলাকার প্রার্থী হলে ১৫৫ সেমি। উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। দৃষ্টিশক্তি চশমা ছাড়া উভয় চোখে ৬/৬ ও ৬/৯

চোখে চশমা, ট্যরা দৃষ্টিশক্তি,  বর্ণান্ধতা, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, ধনুকের মতো বাঁকা হাটু থাকলে আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

 মূল বেতন-২১,৭০০-৬৯,১০০ টাকা।

প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে। যথাযথ উচ্চতা না থাকলে বাদ দেওয়া হবে। এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা তে প্রথমে 24 মিনিটে 5 কিমি  দৌড়াতে হবে। সফল হলে মূল সার্টিফিকেট এর পরীক্ষা। তখন যাবতীয় প্রমানপত্রের প্রত্যয়িত জেরক্স সঙ্গে রাখবেন।

এরপর শারীরিক মাপজোখে সফল হলে ট্রেড টেস্ট। এর পরের ধাপে হবে 100 নম্বরের লিখিত পরীক্ষা। নির্ধারিত সময় থাকবে দু'ঘণ্টা। এই পরীক্ষায় থাকবে যে বিষয়গুলি সেগুলি হল--জেনারেল অ্যাওয়ারনেস/জেনারেল নলেজ, অ্যানালিটিক্যাল  অ্যাপটিটিউড, নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, বেসিক ইংরেজি বিষয়ে নলেজ।

প্রাক্তন সমর কর্মীরা  ও সাধারণ প্রার্থীরা ৩৫% পেলে কোয়ালিফাইং করতে পারবেন। মেধাতালিকা তৈরি হবে লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে। সবশেষে ডাক্তারি পরীক্ষা।

দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে। প্রার্থীদের বৈধ ইমেইল আইডি থাকতে হবে। প্রথমে 


http://rectt.bsf.gov.in 


এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষা ফি বাবদ নির্দিষ্ট টাকা অনলাইনে জমা করতে হবে। টাকা জমা দেয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম টি প্রিন্ট 

করে রাখতে হবে। আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে দেওয়া আছে।


মোট শূন্যপদ:

কবলার ট্রেডে শূন্যপদ ছেলেদের জন্য ৮৮ টি জেনারেল প্রার্থীদের জন্য 40 টি, ওবিসি প্রার্থীদের জন্য 19 টি, ই ডাব্লিউ এস প্রার্থীদের জন্য সাতটি , তপশিলি জাতির জন্য 15 টি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য সাতটি শূন্যপদ আছে।

টেলর ট্রেডে মোট শূন্যপদ 47 টি, জেনারেল প্রার্থীদের জন্য 25 টি, ওবিসি দের জন্য 11 টি, তপশিলি জাতি প্রার্থীদের জন্য সাতটি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য দুটি, ই ডাব্লিউ এস প্রার্থীদের জন্য দুটি।

ওয়াটার কেরিয়ার ট্রেডে 510 টি শূন্য পদ। জেনারেল প্রার্থীদের জন্য 213 টি ওবিসি দের জন্য 123 টি তপশিলি জাতির জন্য 83 টি তপশিলি উপজাতি জন্য 43 টি এবং  ই ডব্লিউ এসপ্রার্থীদের জন্য 48 টি।

কার্পেন্টার ট্রেডের তেরোটি শূন্যপদ।

ওয়েটার ট্রেডে ছটি শূন্য পদ । ছটি শূন্য পদ জেনারেলপ্রার্থীদের জন্য।

মালি ট্রেডে চারটি শূন্যপদ জেনারেলপ্রার্থীদের জন্য।

পেইন্টার পদের  শূন্য পদ ৩টি,

ইলেকট্রিশিয়ান পদে শূন্যপদ চারটি।

সুইপার ট্রেডে  শূন্যপদ 617 টি জেনারেল প্রার্থীদের জন্য 263 ওবিসি প্রার্থীদের জন্য 145 টি তপশিলি জাতি প্রার্থীদের জন্য 98 টি তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য 51 টি আর ঈ ডব্লিউ এস প্রার্থীদের জন্য ৬০টি।

বারবার ট্রেডের শূন্যপদ 123 টি জেনারেল প্রার্থীদের জন্য 54 টি ওবিসি প্রার্থীদের জন্য 30 টি তপশিলি জাতির প্রার্থীদের জন্য 18 টি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য আটটি এবং ঈ ডাবলিউ এস প্রার্থীদের জন্য 13 টি।

ওয়াশার ম্যান ট্রেডে 338 শূন্য পদ, জেনারেল প্রার্থীদের জন্য 147 টি ওবিসি প্রার্থীদের জন্য 77টি , তপশিলি জাতি প্রার্থীদের জন্য 55 টি ,তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য চব্বিশটি এবং ঈ ডাব্লিউ এস প্রার্থীদের জন্য 35 টি।

কুক ট্রেডে শূন্যপদ 897 টি জেনারেল প্রার্থীদের জন্য 380 টি, ওবিসি প্রার্থীদের জন্য 208, তপশিলি জাতি প্রার্থীদের জন্য 144 টি ,তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য 76 টি ,এবং ঈ ডাব্লিউ এস প্রার্থীদের জন্য 89 টি।


শূন্যপদ মেয়েদের জন্য:---কুক ট্রেডে 47টি মোট শূন্যপদ। জেনারেল প্রার্থীদের জন্য 26 টি, তপশিলি জাতি প্রার্থীদের জন্য ছটি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য দুটি এবং ঈ ডব্লিউ এস প্রার্থীদের জন্য দুটি, আর ওবিসি প্রার্থীদের জন্য 11 টি।

বারবার ট্রেডে শূন্যপদ সাতটি জেনারেল প্রার্থীদের জন্য।

কবলার ট্রেডে শূন্যপদ তিনটি জেনারেল প্রার্থীদের জন্য।

টেলর ট্রেডে শূন্য পদ দুটি জেনারেল প্রার্থীদের জন্য। ওয়াটার ক্যারিয়ার ট্রেডে মোট শূন্যপদ সাতাশটি ।জেনারেল প্রার্থীদের জন্য 19 টি তপশিলি জাতি প্রার্থীদের জন্য দুটি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য একটি, ওবিসি প্রার্থীদের জন্য পাঁচটি। সুইপার ট্রেডের মোট শূন্যপদ 33 টি। জেনারেল প্রার্থীদের জন্য ২০টি ,তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য দুটি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য শূন্য পদ দুটি, ই ডব্লিউএস প্রার্থীদের জন্য দুটি, আর ওবিসি প্রার্থীদের জন্য সাতটি।



প্রার্থীদের আবেদনের যোগ্যতা: প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে (১)সংশ্লিষ্ট ট্রেডে দু'বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। (২)আইটিআই অথবা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস ও সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।(৩) আইটিআই থেকে দু বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদন করা যাবে।

_______________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন----

https://worldsahityaadda.blogspot.com/2022/01/wb-group-d-post-recruitment-2022.html


_________________________________________________



বিজ্ঞাপন:




Sunday, January 23, 2022

Photography || Sohini Sabnam

 


Photography || Moushumi chandra


 

Photography || Dr Atef kheir

 


Photography || Amit pal

 


Poem || Great Crime || Pavel Rahman

 Great Crime




Umar khaiyam has said, “ Do all misdeeds

But my friend, never hurts any.”

If you want to do sin,

Oh, my friend, do such sin

Which doesn’t hurt any, that is great crime.


Poem || THE THROTTLED LOVE || Kunal Roy

 THE THROTTLED LOVE




I met her once,

In a breezy afternoon,

With lustrous lips,

Graceful gait,

Curly -

Brown cascade,

Down her waist!

Elegant!

With a misfortune in store!


Love whispered ,

Enticed the soul,

Inspired the skinny pore -

Felt the fragrance,

Realised the touch -

But in vain!


She was in some other arm,

The delight was stolen,

The love was throttled -

 Bled the soul,

Upon the thorns of earth!

I wanted to die under the starry sky,

An inner voice jerked -

Death should not be the choice!

Yet death was desirable!

The God never responded,

Kept silent,

Kept unperturbed!!