Sunday, October 3, 2021

কবি উদয়ন চক্রবর্তী -এর একটি কবিতা

 ধারাবাহিক সুখের তাড়নায় 

 


বিষণ্ন ঘরে ফেরা পাখির 

শরীর থেকে খসে পড়া পালোকের

যাত্রা পথ ঠিকানা হীন 

উত্তাপ হারানো বিষাদ বয়ে নিয়ে যায় নিরুদ্দেশে বন্ধনহীন বাধ্যতায়

ক্ষুধার্ত প্রাণও রাস্তা খুঁজে মরে সংগ্রহের

অছিলায় গন্তব্য নরকের হলেও।

এখন আর শুধু মুখ নয় সারা শরীর 

স্বচ্ছ খোলসের আস্তরনে ঢাকা

যতটা স্বচ্ছ ততটাই গভীরতা অন্তরালের 

প্রশ্নহীন প্রাজ্ঞ শামুকের নীরবতা এগিয়ে যায়

কচি পাতার হৃৎপিণ্ড নিংড়ে আগামীর কাছে

নিরবিচ্ছিন্ন ধারাবাহিক সুখের তাড়নায়।

কবি সুব্রত মিত্র -এর একটি কবিতা

 বৈষম্যের ব্যভিচার



সান্ধ্য রজনীর কোলাহল অর্থের আলো জ্বেলেছিলো---

সভ্যতার বিদগ্ধ জ্বালাতন উশৃঙ্খল জীবন গড়ে

মেহনতি প্রাণ ছোটে আর্তনাদ বেঁধে পেটে

ভালোবাসা পথ হারিয়ে চলে গেছে। 


এই ধনী সম্প্রদায়ের মানুষগুলো কোনদিনই সমাধান খোঁজেনি তার।


কেনইবা খুঁজবে? 


ওরা জাত বেঁচে ভাত খায়;

ওরা চাকরি আর সরকারি সুযোগ-সুবিধা---

পাওয়ার জন্য নিচু জাতে নাম লেখায়;

আবার চাকরি পেয়ে গেলেই---

অর্থবান হয়ে বড়লোক সেজে ঘুরে বেড়ায়

তাদের এই নেশাগ্রস্তের তাড়নায় তারা পুনরায় জাত পাল্টায়,

চূড়ান্ত নিকৃষ্টতম নিম্ন মনোবৃত্তির উদাহরণ---

গায়ে মেখে রেশনের লাইনে দাঁড়ায়। 


সমাধান কবে;কখন;কোথায় আসবে কে জানে?

জাতি;উপজাতি;মহাজাতির সার্বিক নির্ণয়---

কিভাবে হবে না জানিলে তাহার মানে?


আমি প্রশ্নবোধক চিহ্নের মতো খাড়া দেওয়াল হয়ে রয়ে গেলাম।

নেতা;সরকার;আর এই ---------------

সমাজের উচ্চবর্ণের মানুষদের কীর্তন শুনলাম,


উঁচু আর নিচু কোনো জাত হয় নাকি?

বৈষম্য যদি করতেই হয় তবে একটাই হোক ----,

তা হলো হতদরিদ্র, ধনী ও গরিব।

মানব সমাজে এর বাইরে নেই কোনো জাত বাকি।

কবি সত্যেন্দ্রনাথ পাইন -এর একটি কবিতা

 শ্রাবণের বৃষ্টি




শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে

          পড়ুক ঝরে

আমাদের ফুল ফোটে না ফল ফলে না

            অকাতরে। 


জল জমা মাটির মাঝে আকুল করা 

            দুটি নয়ন

শিউলি তলায় আনাগোনা ফুল কুমারীর

            ব্যাকুল চরণ। 


কে যেন গো ডাকছে শুনি ব্যাকুল স্বরে

             নদীর চরে

কে যেন গো হাঁকছে শুধু মায়ের কাছে

              হৃদয়ভরে। 


এসো এসো সামনে এসে ভরাও আমায়

             আপন ঘরে

আজি শিউলি ফুলে মাতাবো সবায় এসময়ে

              যতন করে।

কবি তৈমুর খান -এর একটি কবিতা

 ভালো কবিতা 


                   


একটা ভালো কবিতা উলঙ্গ হয়ে ঘুরছে 

ওর আকাঙ্ক্ষাগুলি নিমাই সন্ন্যাসী 

ওর যৌনতা সকালবেলার রোদ 

এসো , অক্ষর আর শব্দের ফাঁকে ফাঁকে 

ওর জীবনদর্শন খুঁজে দেখি 


আমরা এখন বিভ্রান্ত —

      চাবুক খেতে খেতে 

             চাবুক খেতে খেতে 

                    শরীরে কালশিটে দাগ 


চলো, এখন অক্ষরবৃত্তে ঢুকি 

ছন্দের স্পন্দনে পৃথিবী হেসে উঠুক দেখি !

১২তম সংখ্যার সম্পাদকীয়

 


                       অঙ্কন শিল্পী- তন্ময় পাল



সম্পাদকীয়:

আধুনিকতার যুগে নিজের ধর্ম, জাতি, বর্ণ সব ভুলে গেলেও নিজের মাতৃভাষা ভুলে গেলে হবে না। অন্য ভাষার বড়াই করার থেকে নিজের ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো লড়াই এ আমাদের পাশে থেকে এগিয়ে যেতে শিখুন। মনে রাখবেন আমাদের মায়ের ভাষা, মা বিশ্বের বিভিন্ন দেশের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করছে। এর থেকে গর্বের বিষয় কি হতে পারে। তাই নিজের মাতৃভাষার গুনগান করতে শিখুন। লিখুন, পড়ুন, চলুক আমাদের ওয়েবসাইট ম্যাগাজিন World Sahitya Adda এর সাথে সাহিত্য চর্চার অদম্য প্রয়াস। ভালো থাকবেন সবসময়। আর পড়তে থাকুন, লিখতে থাকুন আমাদের পত্রিকা।




                               ধন্যবাদান্তে
              World sahitya adda সম্পাদকীয় বিভাগ

_______________________________________________

**Advertisement (বিজ্ঞাপন):



##সাঁঝের বেলা' মাসিক অনলাইন ম্যাগাজিনে যে কেউ কবিতা/গল্প পাঠান|
##'সাঁঝের বেলা' সাহিত্য সম্মান' (কবিরত্ন/সাহিত্যরত্ন/সাহিত্যজ্যোতি) পেতে যে কেউ নিজের লেখা সেরা কবিতা/গল্প/প্রবন্ধ/আঁকা ছবি/ভ্রমণ কাহিনী/রম্য রচনা/উপন্যাস/নাটক পাঠান|
##'সাঁঝের বেলা জীবনজ্যোতি সম্মান' পেতে নিজের জীবনী পাঠাতে পারেন|
লেখা পাঠাতে যোগাযোগ করুন- 9999998705

                     -সম্পাদক সাঁঝের বেলা
_______________________________________________________________

বি.দ্র-- বিজ্ঞাপনের সব দায়িত্ব বিজ্ঞাপন দাতার

Saturday, October 2, 2021

১২তম সংখ্যার সূচিপত্র (৩২জন)

 সম্পূর্ণ সূচিপত্র



বাংলা কবিতা ও ছড়া---


তৈমুর খান, সত্যেন্দ্রনাথ পাইন, সুব্রত মিত্র, উদয়ন চক্রবর্তী, চিরঞ্জিত ভাণ্ডারী, মহীতোষ গায়েন, আবদুস সালাম, আশীষ কুন্ডু, বদরুদ্দোজা শেখু, রাজা দেবরায়, নবকুমার, নীতা কবি মুখার্জী, অভিজিৎ দত্ত, পুষ্পিতা চট্টোপাধ্যায়, সেখ নজরুল, কমল মন্ডল, জয়িতা চট্টোপাধ্যায়, রোকেয়া ইসলাম , মায়া বিদ, তুলসীদাস বিদ, তাপস মাইতি , ইমরান শাহ্।


বাংলা গল্প---

সামসুজ জামান, 


প্রবন্ধ---

অমিত পাল,



বাংলা গদ্য তথা রম্য রচনা---

তীর্থঙ্কর সুমিত, সুজিত চট্টোপাধ্যায়।



ইংরেজি কবিতা--


Soumendra Dutta Bhowmick, Sunanda Mandal, Pradip Kumar lahiri. 



Photography----


Moushumi chandra, Tanmoy pal




Monday, September 27, 2021

গীতিকার বদরুদ্দোজা শেখু -এর একটি গান

 পাখি গেছে উড়ে



পাখি গেছে উড়ে--

তার জন্য হৃদয়ারণ্য মিছে যায় কেন পুড়ে ?।

পাখি গেছে উড়ে।।

ওরে ও পাখি কেমনে থাকি আজ এতো দূরে দূরে ??


আমার আকাশ জুড়ে ছিল যে নীলিমা

মনে হতো সে আমার মানস-প্রতিমা,

মহিমা অপার তার 

দিয়েছে এ দায়ভার 

ওই লাবণ্য হলো অনন্য আমার বিরহ-পুরে।।


আমি কাঁদি আনমনে একলা আঁধারে

মন বাঁধি বিয়াকুল বিজন বাদাড়ে ,

যতো স্মৃতিসুখভার

রয়েছে বুকে আমার, 


হয়েছি ধন্য তার প্রসন্ন গত ভালবাসা জুড়ে ।।

Photography by Moushumi chandra



Poet Amit Bid's one poem

 Father

  



My father is my super hero, my father is my charm,

He is the only person who safeguards me form harm.

He is like God to me, he inspired me the more,

I want to be like him from the heart and its core.

Sometimes he scolded me, sometimes he loved,

Sometimes he became my friend and tightly me hugged.

My success is his success, My faiture is his won,

He behaves like a king on my victory - which never be shown.

Father is not just a word, he is like a world in him.,

He is the only sun who gifts its day all his sunbeam.

Poet Sunanda Mandal's one poem

 The eyes of knowledge 

 ‎  


The sun is shining 

on my face, 

Bright sky. 

There are happy air, 

in the circle of the earth.


I'm looking for you around. 

Autumn smell in the nose, 

Advent calls for songs. 


Revealed in the light of dawn, Mahamaya's eyes. 

One or two idols will wake up! 

Just do not open the eyes of human knowledge!

Poet Soumendra Dutta Bhowmick's one poem

 A Floral DREAM



 


While flying over the white clouds

              I dreamt of an elegant fairy-queen,

She had no wavy wings but

Beauty was overwhelming,

               What’s then a charming scene!

Her close brownish were a magic,

Her silent appeal aroused a wave-

Gradually it paralysed me

With an aromatic arrow

When loneliness seemed to be blessing,

When I was free from anger, horror

And cheerfulness with its natural art

Overcast my limited sky.

Thus thy name I knew as Love—

Loving moments were the message of Life,

Speedily I woke up, I woke up

Not to be far from her tidy-tie.

নাট্যকার রাজা দেবরায় -এর একটি ছোট নাটক

সচেতনতাই আদর্শ ওষুধ!




গজাঃ এত দ্রুতবেগে কোথায় ছুটছিস ভজা? তুই তো এখন অমাবস্যার চাঁদ হয়ে গেলি রে!


ভজাঃ টুথপেস্ট প্রায় শেষ হয়ে গেছে, টুথব্রাশও কিনতে হবে। তাই কিনতে যাচ্ছি দোকানে। তাছাড়া মোবাইল রিচার্জও করাতে হবে। এখন অমাবস্যার চাঁদ হলে নিজেরও মঙ্গল আর সমাজের জন্যও মঙ্গল!


গজাঃ আরে ভাই এত ভীতু কেনো তুই? আমাদের দ্যাখ আমরা আগের মতোই বিন্দাস আড্ডা দিচ্ছি, ঘুরছি, খাচ্ছি সব করছি। এত ভয় পেলে চলে?


ভজাঃ ব্যাপারটা ভয়ের থেকেও অপেক্ষাকৃত নিরাপদ ও সচেতন থাকাই আসল। তাহলে আমি নিজেও যেমন ভালো থাকবো, অন্যেরও ক্ষতি করবো না। আর আড্ডা, ঘোরাঘুরি ইত্যাদি তো সারাজীবনই করা যাবে। এখন একটু সবকিছুর থেকে নিজেকে গুটিয়ে নিলে আপত্তি কিসের? আর এখন সামাজিক মাধ্যমের যুগে তো বাড়ি থেকেই আড্ডার মজা নেওয়া যায়।


গজাঃ এত লিখবে কে!


ভজাঃ আর লিখতে সমস্যা হলে ভয়েস রেকর্ডিং এর সাহায্যও নেওয়া যায়। এখন অন্তত মাস দুয়েক যথাসম্ভব সচেতন হয়ে থাকাই উচিত। তাতে আখেরে আমাদেরই লাভ হবে। খুব প্রয়োজন না হলে ভিড় উপেক্ষা করাই এখন কর্তব্য। মোদ্দা কথা, যথাসম্ভব সতর্ক, সাবধান এবং সচেতন থাকাই শ্রেয়।


গজাঃ ঠিক বলেছিস রে ভাই। সামনেই পুজো। ঘোরাঘুরি করলেও খুবই সাবধানে করতে হবে।


ভজাঃ শুধুমাত্র নিজের জন্যই নয়। পরিবার এবং সমাজের জন্যও আমাদের নিয়ম মেনে এবং নিয়ন্ত্রণে থাকা উচিত।


গজাঃ আমি আজ থেকে তাই করবো রে ভাই। ধন্যবাদ তোকে।


ভজাঃ বন্ধুকে আবার ধন্যবাদ কিসের! পরে কথা হবে। ভালো থাকিস।


গজাঃ তুইও ভালো থাকিস বন্ধু।


ভজাঃ হুম।।

লেখক ও ডাঃ প্রভাত ভট্টাচার্য -এর একটি রোগ বিষয়ক আলোচনা

 সি আর পি

    

     

   

  এখন অনেক সময় ই রোগীদের সি আর পি (CRP) পরীক্ষা করতে দেওয়া হয়। আসলে এই জিনিসটা কি আর এর তাৎপর্য ই বা কি, তা নিয়ে আলোচনা করছি। 

     এটি হল একরকমের প্রোটিন যা আমাদের যকৃৎ বা লিভারে তৈরী হয়। আমাদের শরীরে যে কোন 

প্রদাহ বা inflammation হলে রক্তে এর মাত্রা বেড়ে যায়। যেমন, কোনো সংক্রমণ বা ইনফেকশন ,ক্রনিক অসুখ, যেমন এস এল ই,রিউম্যাটয়েড আরথ্ররাইটিস ,ইনফল্যআমেটরি বাওয়েল ডিজিস প্রভৃতি তে। 

      আবার হার্টের অসুখে হাইলি সেনসিটিভ সি আর পি র (hsCRP) মাত্রা বেড়ে যেতে পারে। এর মাত্রা বেশী থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হবার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। 

        গর্ভবতী অবস্থায় পরের দিকে এবং জন্মনিরোধক ওষুধ নিলেও রক্তে সি আর পি র মাত্রা বাড়তে পারে। 

      আবার এর মাত্রা বেড়ে যেতে পারে আঘাত বা পুড়ে যাওয়ার ক্ষেত্রে।