Sunday, January 23, 2022

কবিতা || ভয়ার্ত পুরুষ অথবা ক্লোনাজিপাম || নিমাই জানা

 ভয়ার্ত পুরুষ অথবা ক্লোনাজিপাম




আমি এক শৃঙ্গ বিশিষ্ট কাঁকড়ার দেহ ভাঙতে ভাঙতে স্বরচক্র পুকুরের উনত্রিস টি লাল শ্বেতপ্রবাল দানা রাখি মুখগহ্বরের ভেতর অক্ষয় পুরুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকাটি গিলে খায় প্রদেশহীন গভীর রাতের ফার্নিচার দোকানটিকে

এক অদ্ভুত আলো বেরিয়ে আমাকে নিয়ে যায় ধান জমির পরিচ্ছন্ন শ্বাপদের কাছে , এখানের অলংকারটি অজৈব ও অভিমান মেশানো পাটি গণিতের তৃতীয় পরিচ্ছেদের শেষ বর্ণমালার পা দুটি গণিতের মতো বাঁকানো

এক লম্বা ক্রুশ রঙ মাখানো কাঠের উপর দাঁড়িয়ে আমি আলৌকিক জালক ভেঙে ভেঙে নিভৃতি পদ্মের কুঁড়ি বের করি

সর্পগন্ধা ফুলের নিরাময় ক্ষতস্থানটি কখনোই কাউকে দেখাতে নেই

একাকী মার্কসল নামক হোমিওপ্যাথিক নিরাময়টি প্রচ্ছন্ন মায়াবী হয়ে আমার বিছানার তলায় কেঁচোর খোলস ফেলে যায়

আমার জন্ম ঘরের দাঁড়িয়ে থাকা দাইমা আমার নামে অনেক তেতো স্বাদের চারাগাছ পুঁতে দেয়

আমি ক্রমশ যমদূতের কাছ থেকে ভয়ার্ত কৌণিক দূরত্বে বসবাস করছি অথচ শীতকাল এলেই খুব দশমিকের কাছে বসে থেকে ধরে ফেলি এক উষ্ণ প্রস্রবনের তালপাতা ঘুম

আমি এখন রোজ রাতে মনোরোগীর কম্বাইন্ড কালারের ক্লোনাজিপাম চুমু খাই

কবিতা || ছাতি || সৌমেন্দ্র দত্ত ভৌমিক

 ছাতি




মাথার ওপর ছাদ

হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রাণে অন্দরে।

চেয়েছিলাম একটা বলিষ্ট ভরসার ছাতি,

রোদ-ঝড়-জল ইত্যাদি প্রতিকূলে

শক্তপোক্ত বাঁচনের সম্ভাব্য সুযোগ দীর্ঘদিন।

কিন্তু তেমন তেমন ছাতি নিয়ে

এই অবেলায় দুঃসময়ে এল না কেউ,

প্রতিক্ষণে মুড়িয়ে যায় সুখ-স্বপ্নের

উদ্যানখানি, তখুনি শীর্ণ দীর্ণ কলেবরখানি।

এমন অভাবিত নাচার বাঁচার সময়ের

দুটি হাত ধরে কাম্য অগ্রগমনে,

দুর্দিনের পর্দাটার হঠাৎ বিতাড়নে

টিকে থাকার পথটাও মিলতে পারে কোনমতে।

মাথার ওপর ছাদটি আর

হুড়মুড়িয়ে পড়বেনা উন্নত শক্ত ছাতি পেলে,

এমন বিশ্বাসে আশারা ধাবমান

একটা উত্তম ছাতির খোঁজে...

কবিতা || আজকের সান্ধ্য তোমার নাম || চাতক পাখি

 আজকের সান্ধ্য তোমার নাম..




শীতের দিনে হটাৎ 

বৃষ্টি আসতেই

মনের মধ্যেও

 এক ফালি মেঘ 

 বৃষ্টি ঝরালো অগোচরে।


ঝরলো সে 

শ্রাবণের ধারার মতো,

টিপ টিপ টুপ টুপ করে

সাতরঙা সুর বেঁধে

সঙ্গীতের সুরে।


ওমনি না জানি

কোথা থেকে 

হটাৎ ই দমকা হাওয়া এসে

দিয়ে গেলো এক বার্তা

বাম অলিন্দের খোলা জানালায়।


আর বলে গেলো চুপি চুপি 

বৃষ্টির ঝরার সাথে সাথে , 

"বাহিরে শীতল ছোঁয়া আর

এ মন যে একটু উষ্ণতা খোঁজে

তাই এই সান্ধ্য বেলায় এক কাপ চায়ে তোমাকে চাই।

কবিতা || অরণ্যে রোদন || অরবিন্দ সরকার

 অরণ্যে রোদন

               


দড়ি দিয়ে বেঁধে রেখে অসহ্য প্রহার,

হাত দেহ খান খান মুখবন্ধ তার,

গভীরে শেকড় তবু নেইকো নিস্তার,

আইনে বুড়ো আঙুল ধ্বংসের বিস্তার।


অসহ যন্ত্রণা নিয়ে দুর্বলের হার,

বিহগেরা বাস্তুহারা সমানে চিৎকার,

নিধন যজ্ঞে মানুষ লিপ্তে ব্যভিচার,

বচনে মাইক ফাটে তেঁতো ব্যবহার।


বোবার কান্নার ধ্বনি যায় আসে কার,

বধিরেরা কান কাটা চলে অবিচার,

মেরে কেটে পাটাতন তক্তা আকছার,

পুড়িয়ে জ্বালানি দেহের সৎকার।


হাতে পায়ে কোপ মারে করে অত্যাচার,

যদি পায় হাত তারা ধরা ছারখার।

কবিতা || বৃষ্টি বেলার পদ‍্য || মহীতোষ গায়েন

 বৃষ্টি বেলার পদ‍্য




বৃষ্টি পড়ে বিকেল বেলায়

মন বিষণ্ণতায় ভরা,

আমার বিকেল তোমার বিকেল

স্মৃতির পোষাক পরা।


স্মৃতির জলে নৌকা ভাসে

নৌকাগুলো সুখ,

সুখ-সাগরে আবার ভাসে

দু:খকাতর মুখ।


মুখ চলে যায়,মুখোশ থাকে

প্রেমবিহ্বল ঢেউ,

যাবার বেলায় হৃদয় নিতে

আবার এলো কেউ।


বিকেল বেলায় বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে মনের দরজায়,

সামনে লড়াই এগিয়ে চলো

কী সে ভয়,কী সে পরাজয়?

কবিতা || সাধনা || তৈমুর খান

 সাধনা




তবুও একটা গাছ হয়ে দাঁড়াই 

চেতনাগুলি পাতা

আত্মবিশ্বাস ফুল ও ফল;

যতই কুড়ুল শান দিক

কেটে ফেলতে পারে না আত্মবোধ—

বাতাসের কাছে পাই বোধিবৃক্ষের বারতা।

২৪ তম সংখ্যার সম্পাদকীয়


   

                               অঙ্কন শিল্পী- তন্ময় পাল


___________________________________________________

সম্পাদকীয়:



নেতা হওয়ার আসল মাহাত্ম্য ও উদ্দেশ্য কি এই পরিচয় সমগ্র বিশ্ববাসীর কাছে পরিষ্কার করে দিয়েছেন আপনি। তেজস্বী ভাবমূর্তি ছাড়া আর ইটের বদলে পাটকেল নিক্ষেপ ছাড়া স্বাধীনতা আসেনা তা আপনি শিখিয়েছেন। আমরা আপনার আদর্শে অনুপ্রাণিত। যেখানে স্বাধীনতা আন্দোলনের প্রশ্ন, সেখানেনে দেশ রক্ষার্থে নিজ সেনাবাহিনী গঠনে বিদেশ যাত্রার প্রয়োজন সেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি। 

ফিরে আসুন। উদ্ভাসিত হোক আমাদের সমাজ। নব চেতনার জাগরণে নতুন করে সামিল হোক সমগ্র দেশ। নেতাজি আপনি যেখানে থাকুন ভালো থাকুন। আপনি ভালো থাকুন। আমাদের কাছে চির অমর থাকুন।


                                 ধন্যবাদান্তে
                  World sahitya adda সম্পাদকীয় বিভাগ


___________________________________________________


বিজ্ঞাপন (Advertisement):


1)




____________________________________________

2)



__________________________________________________


3)


_________________________________________

৪)



##বইটি পাবেন- National Book house, Soma Book Store, Amor pustakaloy, Tarama Book Store , The Elegant publications(16B Sitaram Ghosh Street, kol 9.), 63no Saha book stall. এবং Amazon and Flipkart -এ।



##বইটি সরাসরি পেতে-- 9831533582 / 9433925262 দেবে।

________________________________________________

৫)


_________________________________________


৬)




##ছাপানো জীবনী গ্রন্থের জন্য-লেখকের জীবনী সংগ্রহ করা হচ্ছে।















" লেখকদের আত্মজীবনী" গ্রন্থ তৃতীয় খন্ডের জন্য, লেখকদের কাছে থেকে জীবনী সংগ্রহ করা হচ্ছে। আপনার মূল্যবান জীবনী 300 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দেন। বইটি ছাপানো অক্ষরে প্রকাশ করা হবে। কিন্তু কোন সৌজন্য কপি দিতে পারবে না।












বইটির সাথে সম্মানিক হিসাবে দেওয়া হবে।
















1/ সাম্মানিক সার্টিফিকেট।* (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)












2/ "লেখক পরিচয়পত্র কার্ড"। লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচয় বহন করবে। (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)




















3/ সম্মানিত পদক (মেডেল)* {বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।}
















বইটির বুকিং মূল্য 300 টাকা দিয়ে কিনে, বাঙালি লেখক সংসদ কে অর্থনৈতিক ভাবে সাহায্য করতে হবে। ডেলিভারি সার্ভিস চার্জ আলাদাভাবে দিতে হবে না।




















গ্রন্থের কভার পৃষ্ঠায় আপনার ছবি দিতে আগ্রহী হলে, যোগাযোগ করুন।
















টাকা পাঠানোর একাউন্ট






শংকর হালদার








(1) ফোন পে 8926200021






(2) পেটিএম 8926200021










( 3) ব্যাংক একাউন্টের মাধ্যমে। 






স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( S.B.I.)






SANKAR HALDER






Account No : 34681068289




IFSC :SBIN 0015960






টাকা পাঠানোর পর রশিদের স্ক্রিনশট কপি করুন এবং জীবনী লেখা পাঠিয়ে দেবেন।






হোয়াইট অ্যাপস নম্বরে :-






 8926200021




যে কোন বিষয়ে যোগাযোগ :- শংকর হালদার শৈলবালা।  








মোবাইল :- 8926200021








বাঙালি লেখক সংসদ, দত্তপুলিয়া, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভার


______________________________________________






**বি.দ্র- বিজ্ঞাপন এর সব দায়িত্ব বিজ্ঞাপন দাতার।


Saturday, January 22, 2022

২৪ তম সংখ্যার সূচিপত্র (৩১ জন)



সম্পূর্ণ সূচিপত্র:




বাংলা কবিতা ও ছড়া---


তৈমুর খান, মহীতোষ গায়েন, অরবিন্দ সরকার, চাতক পাখি, সৌমেন্দ্র দত্ত ভৌমিক, নিমাই জানা, জয়িতা চট্টোপাধ্যায়, সুব্রত মিত্র, দিলীপ কুমার মধু, চিরঞ্জিত ভাণ্ডারী, অভিজিৎ দত্ত, আবদুস সালাম, নমিতা বোস, 
বিমান প্রামানিক, সৈয়দ শীষমহাম্মদ, আশীষ কুন্ডু , রানা জামান।



বাংলা গল্প---

সিদ্ধার্থ সিংহ



নিবন্ধ -----

শিবাশিস মুখোপাধ্যায়




বাংলা গদ্য তথা রম্য রচনা---


শ্যামল চক্রবর্ত্তী, সামসুজ জামান, 
সত্যেন্দ্রনাথ পাইন,
অরবিন্দ সরকার।






Poem---

Chand Roy, Kunal Roy, Pavel Rahman.



Photography---


Amit pal, Nilanjan de, Moushumi chandra, Sohini Shabnam, Dr Atef kheir.

Wednesday, January 19, 2022

WB GROUP-D Post RECRUITMENT 2022 || মাধ্যমিক পাসে সম্পূর্ণ ফ্রীতে ট্রেনিং করিয়ে হাজার হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ


 

সম্পূর্ণ ফ্রীতে ট্রেনিং করিয়ে হাজার হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ মাধ্যমিক পাসে  || WB GROUP-D Post RECRUITMENT 2022
 


পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর

 সরকার। মাধ্যমিক পাশ করে থাকলে আপনাকে

 আর বেকার থাকতে হবে না। মাধ্যমিক পাশে গ্রুপ-ডি

 কাজের সুযোগ করে দিয়েছেন স্বয়ং রাজ্য সরকার।

  সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং করানোর মাধ্যমে গ্রুপ ডি পোস্টে 

নিয়োগ। সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।  
ট্রেনিং করানোর সাথে সাথে পেয়ে যাবেন চাকরি।  
 
ইতিমধ্যেই ইএমকেসি ২২/০১ ব্যাচে ফ্রি কোর্স (ট্রেনিং) 

করিয়ে কয়েক হাজার গ্রুপ ‘ডি’ ও ‘বি’ পদে চাকরির ফ্রি কোর্স-এর জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া 

শুরু হয়ে গেছে। সারা ভারতবর্ষে যে কোন 

জায়গায় চাকরি করতে পারেন।




শিক্ষাগত যোগ্যতা :  শুধুমাত্র মাধ্যমিক বা দশম

 শ্রেণি উত্তীর্ণ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 

অতিরিক্ত শিক্ষাগত যােগ্যতা থাকলেও আবেদন করার 

সুযোগ পাবেন।



কোন কোন পদে নিয়োগ হবে : পদ গুলি হল-

 "ইএমকেসি ফর-পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পিওন, 

রিসেপশনিস্ট ক্লার্ক, রানার, সিম্যান, ইন্সপেক্টর ইনচার্জ, 

কোর্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, 

মল্টিটাস্কিং স্টাফ, কুক, স্টুয়ার্ড, অয়েলার ওয়াইপার এবং ফিটার।



বয়স:  বয়স হতে হবে ২০.০২.২০২২ হিসাবে ১৮ থেকে

 ৩৫ বছরের মধ্যে। OBC প্রার্থীরা অতিরিক্ত 3 বছর এবং SC ও ST প্রার্থীরা বয়সে 5 বছর ছাড় পাবেন।



আবেদনের শেষ তারিখ :  আবেদন জমা নেয়া 

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুরু হয়ে গিয়েছে এবং 

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ-১৭ই ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।



নিয়োগ পদ্ধতি : আবেদনপত্রে জমা দেওয়া সমস্ত তথ্য 

খুঁটিনাটি যাচাই করে শর্ট লিস্ট করা হবে।

নির্বাচিত প্রার্থীদের ইসিলেকশন লেটার পাঠানো হবে  

রেজিস্টর ইমেল আইডিতে এবং সাথে সাথে 

মােবাইলনম্বরে একটি এসএমএস পাঠানাে হবে। 

তারপর হবে বেসিক ডকুমেন্ট ভেরিফিকেশন। প্রথম 

পর্যায়ের ডকুমেন্ট ভেরিফিকেশন সফল হলে তারপর 

হবে গ্রুপ ডিসকাশন এবং তারপর হবে ডাক্তারি 

পরীক্ষা। সবশেষে হবে পুলিশ ভেরিফিকেশন।




ফল প্রকাশ: সফল প্রার্থীদের ফল প্রকাশ করা হবে ২৮শে ফেব্রুয়ারি ২০২২ তারিখে, বাের্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।



ট্রেনিং সম্বন্ধীয় তথ্য : ইএমকেসি কোর্সে 14 মাসের 

ট্রেনিং হবে সম্পূর্ণ বিনামুল্যে। ইএমকে কোর্স অর্থাৎ 

ট্রেনিংয়ের সময় থাকা-খাওয়া, রেশন ব্যবস্থা ও ১০,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে। ট্রেনিং শেষে পাবেন 

চাকরি এবং সম্পূর্ণ বেতন। 




আবেদন পদ্ধতি:  www.mtdind.org  --এই ওয়েবসাইটে ক্লিক করে অ্যাপ্লিকেশন জমা দিন। 

বিস্তারিত জানার জন্য www.mtdind.org 

ওয়েবসাইটটি লগইন করুন অথবা 1800-1234430 

টোল ফ্রি হেল্পলাইন নাম্বারে কল করুন। আরো কিছু 

অসুবিধার জন্য সরাসরি 9569-46-8669 এই নম্বরে ফোন, এসএমএস অথবা হােয়য়াটসঅ্যাপ করতে পারবেন সকাল 10 টা থেকে বিকাল 4টা পর্যন্ত, শনিবার, রবিবার ও অন্যান্য ছুটির দিন বাদ দিয়ে।

_________________________________________




সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিংক এ ক্লিক করুন---


https://worldsahityaadda.blogspot.com/2022/01/food-supply-group-c-recruitment-2022-wb.html


_________________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--

https://worldsahityaadda.blogspot.com/2022/01/public-army-school-recruitment-2022.html


_________________________________________________


বিজ্ঞাপন--






Monday, January 17, 2022

ভারতবর্ষের ১৩৬টি সেনা public বিদ্যালয়ে ৮৭০০ প্রশিক্ষক প্রশিক্ষিকা নিয়োগ || Army School Teacher Recruitment 2022 || Teacher Recruitment 2022 || Government Jobs


 

ভারতবর্ষের ১৩৬টি সেনা public বিদ্যালয়ে ৮৭০০ প্রশিক্ষক প্রশিক্ষিকা নিয়োগ করা হবে:



বিজ্ঞপ্তিটি স্নাতকোত্তর ও স্নাতক পাশ শিক্ষার্থীদের জন‍্য ।

 ভারতবর্ষের ১৩৬টি Army Public School এ 'Trend

 Graduate Teacher' , 'Post Graduate Teacher'

 ও 'Primary Teacher '  পদের জন‍্য ৮৭০০ জনকে

 নেওয়া হবে। দেখুন পদের যোগ্যতা অনুযায়ী আবেদনের নীতি --- 



Trend Graduate Teacher পদে ইংরাজী, হিন্দি,

 সংস্কৃত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান , computer science ,  সামাজিক বিজ্ঞান, অঙ্ক ও শারীরশিক্ষা বিষয়ের শিক্ষিকা ও শিক্ষক নেওয়া হবে। এবার রইল কারা কিসের জন‍্য যোগ্য তার বিবরণ --- 


Trained Graduate Teacher নেওয়া হবে ইংরাজীর জন‍্য । ইংরাজীতে বিএড করা থাকতে হবে। 


হিন্দির ডিগ্রি course পাশরা বিএড করা থাকলে যোগ্য। 


সংস্কৃত , পদার্থবিজ্ঞান ও রসায়নের জন‍্য উক্ত বিষয়গুলিতে বিএড করা থাকলে যোগ্য। 

জীববিজ্ঞান / প্রকৃতিবিজ্ঞান এর জন‍্য botany zoology ইত্যাদি বিষয়ে ডিগ্রি course পাশরা যোগ্য। 


Trained Graduate Teacher Computer Science --- Information Technology , Computer Science ইত্যাদি বিষয়ে B.E , B.Tech course পাশরা যোগ‍্য । BCA Course  পাশ বা computer science ডিগ্রি course পাশরাও যোগ্য । যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ণরা ডোয়েক থেকে A level course পাশ হলেও

যোগ্য। সব ক্ষেত্রে বিএড পাশ বাধ্যতামূলক। 



Trained Graduate Teacher Social Science 


ইতিহাস, অর্থনীতি, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। ইতিহাস বা ভূগোল দুটির একটি থাকতেই হবে। বিএ , বিএড পাশ হলেও চলবে। 


Trained Graduate Teacher অঙ্ক --- অঙ্ক বিষয় ও পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, electronics , Statistics , Computer Science ; এগুলির মধ্যে অন্তত দুটি বিষয় নিয়ে ডিগ্রি course পাশরা আবেদন করতে পারেন। BSC , B.ED পাশরাও যোগ্য । BA B.ED এবং TET,  C TET এর কিছু পাশ করলে তারাও এই পদের জন্য যোগ্য। 


Trained Graduate Teacher পদের জন‍্য ডিগ্রি course এ কমপক্ষে ৫০ ভাগ নম্বর ও BED course এও ৫০ ভাগ নম্বর থাকতে হবে। সব বিষয়ের জন‍্য উক্ত বিষয়ে  বি .এ. এড , বি এস সি এড পাশরাও আবেদন করতে পারেন। degree courseএ ৫০ ভাগ নম্বর নেই কিন্তু Post Graduate course এ ৫০ ভাগ বা তার বেশী আছে তারাও আবেদন করার জন‍্য যোগ্য বলে বিবেচিত হবে। 


Trained Graduate Teacher (শারীরশিক্ষা) --- শারীরশিক্ষা বিষয়ে ৪ বছরের ডিগ্রি course পাশরা ৫০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। যে কোন শাখার স্নাতক পাশ ছেলেমেয়েরা বিপিএড পাশ হলে যোগ্য। শারীরবিদ‍্যা , স্বাস্থ‍্যবিদ‍্যা এবং ক্রীড়া তে বিএসসি course পাশরা ১ বছরের বিপিএড course পাশ হলেও যোগ্য । ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। 


প্রাথমিক শিক্ষক ---- যে কোন শাখার ডিগ্রি course শিক্ষার্থী অন্তত ৫০ ভাগ নম্বর পেয়ে পাশ করে থাকলে যোগ্য। বিএড (৪ বছরের Integrated ) ডি.এল.এড course পাশরা যোগ্য । বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। 


Post Graduate Teacher নেওয়া হবে এইসব বিষয়ে 


ইংরাজী, হিন্দি , ইতিহাস, ভূগোল , অঙ্ক, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ‍্যা , অর্থনীতি , জীববিদ‍্যা , দর্শন , বাণিজ‍্য , computer , Informatic Science , Home Science ও শারীরশিক্ষার জন‍্য । 


ইংরাজীর জন‍্য post Graduate B.ED course পাশ হলে যোগ্য। হিন্দি , অর্থনীতি , ইতিহাস , ভূগোল বিষয়গুলির জন‍্যও উক্ত বিষয়গুলিতে Post Graduate ও B.ED পাশরা যোগ্য। 


রাষ্ট্রবিজ্ঞানের জন‍্য এ বিষয়ে Post Graduation হলে চলবে । International Relation , Public Administration এ স্নাতকোত্তর পাশরাও যোগ্য। 


গণিতের জন‍্য গণিতে স্নাতকোত্তর পাশ হলে যোগ্য। অঙ্কের degree course পাশরা statistics বা operation research এ স্নাতকোত্তর পাশ হলেও যোগ্য। সব ক্ষেত্রে বিএড course পাশ বাধ্যতামূলক। অঙ্কে এম এস সি এড  course পাশ করা থাকলেও সেই প্রার্থী যোগ‍্য বলে বিবেচিত হবে। 


পদার্থবিজ্ঞান বিষয়ের জন‍্য উক্ত বিষয়ে post graduate হলে যোগ‍্য । এম এস সি এড course পাশরাও যোগ্য। সব ক্ষেত্রে বিএড course পাশ হতে হবে। 


রসায়নবিজ্ঞান বিষয়ের জন‍্য রসায়নে স্নাতকোত্তর হতে হবে। ডিগ্রি course পাশরা ফার্মা chemistry post graduate পাশ হলেও যোগ্য। এম এস সি এড course পাশরাও যোগ্য। সব সময়ই বিএড পাশ বাধ্যতামূলক। 


Biology র জন‍্য botanyসহ zoology বা zoologyসহ botany তে স্নাতকোত্তর পাশ হতে হবে। zoology বা botany তে ডিগ্রি course পাশরা Micro Biology/ Molecular Biology / Agricultural Botany / genetics post graduate হলেও যোগ্য। zoology বা botanyর এম এস সি  এড course পাশরাও যোগ্য। সবক্ষেত্রে বিএড পাশ হতে হবে। 


Bio technology post graduate teacher পদের

 জন‍্য এই বিষয়ে  post graduate হতে হবে। বিএড পাশ

 হতে হবে। Psychology, commerce এও উক্ত বিষয়গুলিতে ঐ যোগ‍্যতার প্রার্থীদের নেওয়া হবে। 



Post Graduate Teacher (Computer Science /Informatics )  Computer Science , IT , Computer Engineering , Electronics , Electronics and Communication Engineering এর ডিগ্রি BE , BTech course পাশরা যোগ্য। MCA , Computer Science,  ITর এম এস সি র course পাশরাও যোগ‍্য । Computer Science BSC /BCA/ Computer Engineering এ ৩ বছরের  diploma পাশরা অঙ্কে , পদার্থবিজ্ঞানে বা Statistics এ এম এস সি পাশ হলে যোগ্য। ডোয়েক থেকে 'B' Level Course পাশ করলেও যোগ্য। 



Home Science Post Graduate Teacher ---- Home Science এর  Master Degree Course পাশরা যোগ্য। বিএড course পাশ হতে হবে। 


Post Graduate Teacher (শারীরশিক্ষা) ----- শারীরশিক্ষা বিষয়ে স্নাতকোত্তর চাই। ওপরের সব বিষয়ের Post Graduate Teacher পদের বেলায় স্নাতকোত্তর এ অন্তত ৫০ ভাগ নম্বর পেতে হবে এবং মোট অন্তত ৫০ ভাগ নম্বর পেয়ে বিএড course পাশ হতে হবে। 


সব ক্ষেত্রেই screen test এর জন‍্য CTET / TET পাশ বাধ্যতামূলক নয়। তবে নিয়োগের আগে ঐ দুই ক্ষেত্রে সফলতা চাই। চূড়ান্ত মনোনীত CTET / TET এ অসফল  প্রার্থীকেও অ্যাডহক পরিপ্রেক্ষিতে নিযুক্ত করা হবে। 


১/৪/২০২১ এর ভিত্তিতে সব ক্ষেত্রে ৪০ বছর বয়স হতে হবে। শিক্ষকতায় ৫ বছরের অভিজ্ঞতা থাকলে বয়স ৫৭ বছরের মধ্যে হতে হবে। ভারত জুড়ে ১৩৬টি সেনা school এ কাজ পাওয়া যাবে। পূর্বাঞ্চলে আছে ----- APS 


কলকাতা , ব‍্যারাকপুর , পানাগড় , বিন্নাগুড়ি, বেঙ্গডুবি, গ‍্যাংটক , দার্জিলিং, আগরতলা , কালিম্পং , রাঁচী ইত্যাদি স্থানে। 


(AWES) Army Welfare Education Society প্রার্থী বাছবে। প্রথমে Combined Selection Online Screening Test হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি । পূর্ব ভারতের কলকাতা, শিলিগুড়ি, শিলং , গুয়াহাটি , আগরতলা, রাঁচী , ভুবনেশ্বর ও পটনা পরীক্ষার কেন্দ্র। 


প্রাথমিক শিক্ষিকা / শিক্ষক পদের জন‍্য ৮০টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের পরীক্ষা হবে দেড় ঘন্টা সময় নিয়ে। English Comprehension, Mental Ability , General Awareness , Current Affairs পেশাগত জ্ঞান প্রভৃতি বিষয়ের উপরে। 


Post Graduate Teacher / Trend Graduate Teacher পদের জন‍্য ১২০টি প্রশ্ন হবে। ২ ঘন্টা সময় থাকবে। পরীক্ষা সংক্রান্ত তথ‍্য এই website এ পাওয়া যাবে । 


সবক্ষেত্রেই  প্রশ্ন হবে Objective Multiple Choice ধরনের negative marking আছে। ৪টি ভুল উত্তরের জন‍্য ১ নম্বর কাটা হবে। সব ক্ষেত্রে ৫০ ভাগ নম্বর পেলে qualify  করতে পারবেন । Admit Card Download করা যাবে ১০ই ফেব্রুয়ারি থেকে। ২৮শে ফেব্রুয়ারি ফল বেরোবে। Scorecard পাওয়া যাবে পরীক্ষায় সফল হলে। 

৩ বছরের মধ্যে চাকরিতে ঢুকতে পারলে এই Card এর মেয়াদ আজীবন থাকবে। 


২৮শে জানুয়ারির মধ্যে online দরখাস্ত করতে হবে । 


http://register.cbtexams.in/AWES/


এই অফিসিয়াল ওয়েবসাইট এ  Registration এর জন‍্য বৈধ একটি  Email Id থাকতে হবে। passport photo , signature , Birth certificate , শিক্ষাগত যোগ্যতা certificate scan করে দিতে হবে। website এ উল্লিখিত যাবতীয় তথ‍্য দিয়ে submit করতে হবে। পরীক্ষা fees বাবদ ৩৮৫ টাকা debit card , Credit card , net banking এ জমা করতে হবে। নাম registration সম্পূর্ণ হলে mobile , Email এর মাধ্যমে confirmation message পাওয়া যাবে।


_________________________________________________




সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--


https://worldsahityaadda.blogspot.com/2022/01/food-supply-group-c-recruitment-2022-wb.html


__________________________________________________


বিজ্ঞাপন-




Saturday, January 15, 2022

Food & Supply Group C Recruitment 2022 || WB food department recruitment 2022 || Government Jobs


 

*মাসে ১৩ হাজার টাকার বিনিময়ে groupC কর্মী নিয়োগ করা হবে খাদ‍্য সরবরাহ বিভাগে* 


Group C কর্মী নিয়োগ করা হবে রাজ‍্য খাদ‍্য সরবরাহ

 দপ্তরে। পশ্চিমবঙ্গ রাজ‍্যের বাঁকুড়া জেলায় BDO

 অফিসের সাহায্যে এই নিয়োগ করা হবে বলে জানানো

 হচ্ছে। Data Entry Operator (DEO) হল সেই পদ

 যেখানে কর্মী নেওয়া হবে। 


আগেও বিভিন্ন জেলায় এই নিয়োগ নিয়ে আমাদের

 website এ জানানো হয়েছিল। এবারের নিয়োগ জয়পুর

 নামক blockএর জন‍্য । বাঁকুড়া জেলাবাসীরাই খালি

 আবেদন করার যোগ‍্য এবারে। এবারের নিয়োগের

 সবিস্তৃত বিবরণ নীচে উল্লেখ করা হচ্ছে ----- 


Group C DEO Food Supply Recruitment 


   জেলা ---- বাঁকুড়া , notice memo number = 46 



জানুয়ারি মাসের ৭ তারিখ এই DEO পদে নিয়োগসংক্রান্ত

 বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 


বয়সসীমা ----- ১লা জানুয়ারি ২০২১ অনুযায়ী ৪০ বছরের

 কম বয়স হতে হবে যিনি আবেদন করবেন। 



স্নাতক উত্তীর্ণ ও computer application certificate

 থাকতে হবে যারা আবেদন করবেন চিন্তা করছেন। 


১টি শূন‍্যপদ আছে ।    লেখা পরীক্ষা , computer

 practical পরীক্ষা ও সাক্ষাৎকার(Interview) এর

 মাধ্যমে কর্মী নেওয়া হবে । 


চাকরির ধরন হবে কন্ট্রাকচুয়াল । 



আবেদন প্রক্রিয়া -----  official বিজ্ঞপ্তির শেষ পৃষ্ঠায়


 আবেদনের Form দেওয়া আছে । Official বিজ্ঞপ্তি


 download করে প্রথমে আবেদন করার form A4


 পৃষ্ঠার মধ্যে print করতে হবে। তারপর সঠিকভাবে তা


 পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের  photocopy  জুড়ে


 দিয়ে খামে ভরে ফেলতে হবে । সবশেষে বাঁকুড়া জেলার


 জয়পুর BDO Office এর ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 


আবেদন পত্র পাঠান এই ঠিকানায় --


The Block Development Officer Jaipur , Bankers 


বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন শুরু করার দিন ৭/১/২০২২। 

১৭/১/২০২২ এর মধ্যে আবেদন করতে হবে।



অফিসিয়াল ওয়েবসাইট--


https://bankura.gov.in/bn/


________________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন-

https://worldsahityaadda.blogspot.com/2022/01/indian-postal-recruitment-2022-india.html


________________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--


https://worldsahityaadda.blogspot.com/2022/01/border-road-organization-recruitment.html


______________________________________________


বিজ্ঞাপন-




Friday, January 14, 2022

কেন্দ্রীয় সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশনে ৩৫৪ জন গ্রুপ ডি নিয়োগ || Border road organization Recruitment 2022 || www.bro.nic.in


 



*কেন্দ্রীয় সংস্থা বর্ডার রোডস* *অর্গানাইজেশনে ৩৫৪ জন* 


 *অপারেটর প্রয়োজন Group D র* *জন‍্য* 




##কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক কতৃক পরিচালিত বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স 'যানবাহন কারিগর' ,



ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট (অর্ডিনারি গ্রেড), 'মাল্টি স্কিল্ড ওয়ার্কার পেইন্টার ' ও 'মাল্টি স্কিল্ড ওয়ার্কার মেস ওয়েটার' পদে ৩৫৪ জন ছেলে নিচ্ছে। এবার যোগ‍্যতা অনুযায়ী পদগুলি নিম্নে উল্লেখ করা হল ------ 




পোস্ট নং ৪ : ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট (অর্ডিনারি গ্রেড) । মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা ভারি গাড়ি চালানোর বৈধ ছাড়পত্র থাকলে আবেদনের যোগ্য। ১৮-২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। পারিশ্রমিক ১৯৯০০-৬৩২০০ টাকা। ১৬টি শূন‍্যপদ (৮টি জেনারেল, ই ডব্লু এস ১টি, ত.উ.জা ৭) । 




পোস্ট নং ৩ : যানবাহন কারিগর । মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীগণ ITC , ITI , NCTVT ইত্যাদি জায়গা থেকে motor vehicle mechanic /diesel / heat engine / Internal Combassion Engine , Tractor Trade certificate course শেষ করে আবেদন করতে পারবেন। ১৮-২৭ বছর বয়স হতে হবে। ১৯৯০০-৬৩২০০ টাকা প্রধান মাইনে । ২৯৩টি শূন‍্যপদ (১২১টি জেনারেল , OBC ৫৪ , তপশিলী জাতি ৫১ , তপশিলী উপজাতি ২৮ , ই.ডব্লু. এস ২৯)। 




পোস্ট নং ১ : মাল্টি স্কিল্ড ওয়ার্কার (পেইন্টার) মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে পেইন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। মূল মাইনে : ১৮০০০-৫৬৯০০ টাকা । শূন‍্যপদ ৩৩টি (ওবিসি ২২, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ই.ডব্লু. এস ২২, ই.ডব্লু. এস ৩ ) । 




পোস্ট নং ২ : মাল্টি স্কিল্ড ওয়ার্কার (মেস ওয়েটার) মাধ্যমিক পাশরা সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকলে আবেদন করতে পারেন । বয়স ও মাইনে ওপরের মতো । শূন‍্যপদ ১২টি (জেনাঃ ৭ , তঃজাঃ ৪ , ই.ডব্লু. এস ১)। উক্ত সব পদের ক্ষেত্রে ১৭/২/২০২২ হিসাবে বয়স ধরতে হবে। তপশিলীরা ৫ বছর , ওবিসি ৩ বছর , প্রতিবন্ধীরা ১০ বছর আর বিভাগীয় কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় কমপক্ষে ১৫৭ সেমি , না ফোলানো বুকের ছাতি ৭৫ সেমি আর ফোলানো ছাতি ৮০ সেমি । সঙ্গে ওজন হতে হবে অন্তত ৫০ কেজি। সিকিম , ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চল তথা দার্জিলিং জেলার পার্বত্য এলাকার বাসিন্দাগণ ৫ সেমি উচ্চতা এবং ওজনে ২.৫ কেজি ছাড় পাবেন। ভালো চোখের দৃষ্টি ৬/১২ ও খারাপ চোখে ৬/৩৬ দৃষ্টি হতে হবে। কাছের জিনিস খালি চোখে ভালো ভাবে ০.৬ বা J2 ও খারাপ চোখে ১ বা J6 । চালক পদের জন‍্য খালি চোখে দুটি চোখেই ৬/১২ , ভালো চোখে ৬/৬ , খারাপ চোখে ৬/৩৬ দৃষ্টি চাই। কাছের জিনিসে খালি চোখে ০.৬ J2 , ও খারাপ চোখে .1 বা J6 । মহিলারা কোনো পদেই আবেদনের যোগ্য নয়। বিজ্ঞপ্তি 02/2021 




প্রাথমিক পর্বে প্রার্থী বাছাই হবে শারীরিক সক্ষমতার পরীক্ষার নিরিখে। সফল হলে শূন‍্যপদের দশ গুণ প্রার্থীদের জন‍্য লিখিত পরীক্ষার ব‍্যবস্থা করা হবে। Practical পরীক্ষা তারপর হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় দশ মিনিটে ১ মাইল দূরত্ব অতিক্রম করতে হবে। 




নির্দিষ্ট form এ দরখাস্ত করতে হবে। www.bro.nic.in

 website থেকে form পাওয়া যাবে। পূরণ করা দরখাস্তের সঙ্গে যা দিতে হবে। সদ‍্য তোলা ২ COPY Passport আকৃতির রঙিন ছবি (১ copy দরখাস্তের নির্দিষ্ট স্থানে আটকে , আরেক copy admit card এ আটকে , আরেক copy দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে ) । বয়স , শিক্ষাগত যোগ‍্যতা , cast certificate ইত‍্যাদি প্রমাণপত্রের প্রত‍্যয়িত নকল , বাসিন্দা certificate এর স্ব প্রত‍্যয়িত নকল , পরীক্ষা fees বাবদ ৫০ টাকার E Receipt (দরখাস্ত করার আগে টাকা online এ জমা দেবেন ও E Receipt print করে নিতে হবে ) । তপশিলীদের জন‍্য কোন টাকা লাগবে না। দরখাস্ত ভরা খামের উপর লিখতে হবে -------- 




APPLICATION FOR THE POST OF CATEGORY UR / SC / ST / OBC / EWSS / ESM / CPL WEIGHTAGE PERCENTAGE IN ESSENTIAL QUALIFICATION দরখাস্ত পাঠাবেন registry ডাকে। ১৭ই জানুয়ারির মধ্যে পাঠাতে হবে। 




ঠিকানা নিম্নে দেওয়া রইল ------ The Commandant , GREF Center , Dighi Camp , Pune 411015।


_____________________________________________




সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--


https://worldsahityaadda.blogspot.com/2022/01/indian-postal-recruitment-2022-india.html


___________________________________________________


বিজ্ঞাপন-




Thursday, January 13, 2022

Indian postal Recruitment 2022 || মাধ্যমিক পাশে পোস্ট অফিসে নিয়োগ || India post recruitment 2022 || WB postal Recruitment 2022 || Government Jobs


 


( *POST OFFICE RECRUITMENT) ডাকঘর নিয়োগ* 



মাধ‍্যমিক পাশ যোগ‍্যতায় পশ্চিমবঙ্গ ডাকঘরে _group D_

 কর্মী সরাসরি নিযুক্ত করা হবে। পশ্চিমবঙ্গ ডাকঘর *Group

 D* কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে সরাসরি পশ্চিমবঙ্গের

 ডাকঘরে নিয়োগ করা হবে। 



 *West Bengal Post Office Group D Recruitment* 



মাধ্যমিক পাশ করা থাকলেই সরাসরি পশ্চিমবঙ্গের ডাকঘরে D Group কর্মী নিয়োগীকরণ হচ্ছে। পশ্চিমবঙ্গের মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এটি বৃহত্তম সুখবর। লিখিত পরীক্ষা ব‍্যবস্থা নেই , সরাসরি সাক্ষাৎকারের স্থানে পৌঁছে সাক্ষাৎকার দিয়ে চাক‍রি পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গবাসী ও মাধ্যমিক পাশ করলেই এখানে চাকরি পেয়ে যাবেন। মহিলা পুরুষ সকলেই আবেদন করতে পারেন। চাকরিতে উৎসাহীদের জন‍্য বিস্তারিত তথ‍্য নিম্নরূপ ---- 



 *পদ* --- Post Office Superindent তরফে যে পদে নিয়োগ করা হবে সেটি হল ---- _Engagement Of Outsource Postal Agent_ 


  *শিক্ষাগত যোগ্যতা* ----- এখানে কাজ করতে চাইলে তাহলে ন‍্যুনতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। এছাড়া computer এ জ্ঞান বা  computer certificate থাকতে হবে। 



 *নিয়োগ পদ্ধতি* --- এখানে আপনাকে কোন লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি সাক্ষাৎকার (Interview) নিয়ে নিয়োগ করা হবে। সাক্ষাৎকারের দিন উক্ত নির্ধারিত স্থানে গিয়ে সাক্ষাৎকার দিয়ে কাজ পেয়ে যাবেন। 



 *আবেদন পদ্ধতি* --- আগে থেকে এখানে কোন আবেদনের প্রয়োজন নেই। সরাসরি সাক্ষাৎকারের দিন সাক্ষাৎকার স্থলে গিয়ে সাক্ষাৎকার দেওয়া যাবে। নিজের একটি ভালো biodata তৈরী করে ; সব শিক্ষাগত যোগ‍্যতার নথিপত্র ও _PASSPORT_ আকৃতির ছবি নিয়ে যেতে হবে। 



   *Superintendent Of Post Office , Bankura Division* এ সাক্ষাৎকারের স্থান নির্ধারণ করা হয়েছে। 


জেলা ---- বাঁকুড়া 



  Bankura Head Post Office , Bishnupur MDG , Kotalpur SO , Khatra SO , MTPS SO ইত্যাদি। 


সাক্ষাৎকার নেওয়া হবে  জানুয়ারি ২০২২ , অর্থাৎ চলতি মাসের সতেরো তারিখ । 


     সাক্ষাৎকারের সময় সকাল ১১টা । ১১টার মধ্যে অবশ্যই সাক্ষাৎকারের স্থানে হাজির হয়ে যেতে হবে।


_________________________________________________







সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--

https://worldsahityaadda.blogspot.com/2022/01/employee-state-insurance-corporation.html



________________________________________________

বিজ্ঞাপন-